News Flash

Image

Thief : বিশালগড় সৎসঙ্গ আশ্রমে দুঃসাহসিক চুরি

বিশালগড়, ৫ মার্চ : বিশালগড়-র প্রভুরামপুর সৎসঙ্গ আশ্রমে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।


জানা গেছে, শনিবার সকালে সৎসঙ্গ আশ্রমের পুরোহিত মন্দিরের দরজা খুলতে গিয়ে লক্ষ্য করেন দরজার তালা ভাঙ্গা। ভেতরে ঢুকে দেখেন সবকিছু লণ্ডভণ্ড। দান বাক্স উধাও হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি সৎসঙ্গ আশ্রম পরিচালন কমিটির কর্মকর্তাদের জানান। খবর পেয়ে কর্মকর্তাসহ এলাকার ধর্মপ্রাণ মানুষ সৎসঙ্গ আশ্রমে ছুটে আসেন। খবর পাঠানো হয় বিশালগড় থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ঘটনা তদন্ত শুরু করেছে। তবে চুরি যাওয়া টাকা পয়সা সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধারের কোনো সংবাদ নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top