News Flash

Image

Brown Sugar Arrested : ব্রাউন সুগার সহ দুই ব্যক্তি আটক

উদয়পুর, ৪ মার্চ : উদয়পুরের চন্দ্রপুর কলোনি এলাকায় ব্রাউন সুগার সহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। স্থানীয় জনগন সন্দেহজনকভাবে ওই দুই যুবককে ঘোরাফেরা করার সময় আটক করে তল্লাশি চালান। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে নেশাজাতীয় ট্যাবলেট সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করতে সক্ষম হন।


উত্তেজিত জনতা তাদেরকে আটক করে বেদম প্রহার করেন। তাতে দুজনেই অল্পবিস্তর আহত হয়েছে। ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয় জনগণ তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রপুর সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে নেশাকারবারী এবং নেশাখোরদের উৎপাত মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে এলাকার পরিবেশ কলুষিত হচ্ছে।


স্থানীয় জনগণ বেশ কিছুদিন ধরেই নেশা কারবারিদের পাকড়াও করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। শুক্রবার সকালে তারা দুজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হন। পুলিশ জানিয়েছে আটক দুজনের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top