News Flash

Image

Thief : দিবালোকে চুরির চেষ্টা, ধৃত চোর

বিশালগড়, ৪ মার্চ : বিশালগড়-র মোরাবাড়ি এলাকায় প্রকাশ্য দিবালোকে চুরি করতে এসে এক চোর আটক করেছে স্থানীয় জনগণ। আটক চোরকে গণধোলাই দিয়ে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তার বাড়ি বাংলাদেশ বলে জানা গেছে।


ঘটনার বিবরণে জানা গেছে, বিশালগড় মোড়াবাড়ি এলাকার উত্তম সাহার বাড়িতে শুক্রবার দুপুর ১ টা নাগাদ পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগে কাজে লাগিয়ে ওই যুবক ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র চুরি করার চেষ্টা করে। ঠিক তখনই পরিবারের গৃহিণী বাড়িতে চলে আসেন। মহিলার চিৎকারে পার্শ্ববর্তী বাড়িঘরের লোকজনরা বের হয়ে আসেন এবং চোরকে আটক করতে সক্ষম হন।


প্রকাশ্য দিবালোকে চুরি করতে আসা চোরকে আটক করে স্থানীয় জনগণ উত্তম-মধ্যম দেন। তাকে আটকে রেখে বিশালগড় থানার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। সেখান থেকে চোরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রকাশ্য দিবালোকে এভাবে চুরির ঘটনা ঘটলে এলাকার মানুষের নিরাপত্তা কি থাকবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top