News Flash

  • Home
  • দিনের খবর
  • Chief Minister Mamata Banerjee : ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের দ্রুত দেশে ফেরান, মোদীর উদ্দেশে ফের আর্জি মমতার
Image

Chief Minister Mamata Banerjee : ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের দ্রুত দেশে ফেরান, মোদীর উদ্দেশে ফের আর্জি মমতার

কলকাতা, ৪ মার্চ (হি.স.) : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারাণসী থেকে শুক্রবার বিকেলেই কলকাতায় ফিরেছেন মমতা। এর পরেই টুইট করে ভারতীয় পড়ুয়াদের নিয়ে তাঁর উদ্বেগের কথা জানান মুখ্যমন্ত্রী। তৃণমূল সুপ্রিমো লেখেন, জীবন অত্যন্ত দামি। ইউক্রেনে আটকে পড়া ভারতীয় ছাত্রছাত্রীদের ফেরাতে কেন্দ্র এত সময় নিচ্ছে কেন? কেন আরও আগে ব্যবস্থা করা হল না?

প্রসঙ্গত, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের আমন্ত্রণে বুধবার নির্বাচনী প্রচারে বারাণসী যাওয়ার আগেও কার্যত একই কথা বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতার অভিযোগ ছিল, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ বাধতে পারে, তা তিন মাস আগেই জানা ছিল কেন্দ্রের। কেন তখনই ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হল না? তা হলে ব্যাঙ্কারে শুয়ে কোনও ভারতীয় পড়ুয়াকে কাঁদতে হত না। বা, খাবারের লাইনে দাঁড়িয়ে রুশ ক্ষেপণাস্ত্রে বেঘোরে মরতে হত না। টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের অবিলম্বে দেশে ফেরাতে পর্যাপ্ত উড়ানের ব্যবস্থা করুক কেন্দ্র। যত দ্রুত সম্ভব ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনতে হবে।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top