News Flash

  • Home
  • দেশ
  • BJP Protest : নবাব মালিকের পদত্যাগ দাবিতে বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের
Image

BJP Protest : নবাব মালিকের পদত্যাগ দাবিতে বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের

মুম্বই, ৪ মার্চ (হি.স.) : মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিকের পদত্যাগের দাবিতে শুক্রবার বিজেপি বিধায়করা রাজ্য বিধানসভার সিঁড়িতে বিক্ষোভ প্রদর্শন করেন। দাউদ ইব্রাহিমের সঙ্গে অর্থ পাচারের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে রয়েছেন নবাব মালিক।

মালিকের পদত্যাগ চেয়ে রাজ্যের চলমান বার্ষিক বাজেট অধিবেশনের মধ্যে বৃহস্পতিবার মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলের নেতা এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা দেবেন্দ্র ফড়নভিস এবং বিজেপি নেতারা বিধানসভার প্রাঙ্গণে বিক্ষোভ করেন।
ফড়নবীস মহারাষ্ট্র বিকাশ আঘাদি (এমভিএ) সরকারকে মহারাষ্ট্রের সংখ্যালঘু কল্যাণ মন্ত্রীকে রক্ষা করার চেষ্টা করার অভিযোগও করে বলেন, “কেন সরকার তার পদত্যাগ করাতে চায় না? এটি ‘দাউদ সমর্পিত’, ‘দাউদ শরণ’ সরকার। দাউদের সঙ্গে সম্পর্ক রাখে এমন লোকদের বাঁচাতে এই সরকার একত্রিত হচ্ছে। কেন আমরা বিক্ষোভ শুরু করেছি এবং অবিলম্বে তার পদত্যাগের দাবি জানাচ্ছি।”

Releated Posts

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top