News Flash

  • Home
  • দিনের খবর
  • Nawab Malik: ফের বাড়ল হেফাজতের মেয়াদ, ৭ মার্চ অবধি ইডি-র অধীনেই নবাব মালিক
Image

Nawab Malik: ফের বাড়ল হেফাজতের মেয়াদ, ৭ মার্চ অবধি ইডি-র অধীনেই নবাব মালিক

মুম্বই, ৩ মার্চ (হি.স.): আপাতত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হেফাজতেই থাকতে হবে মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব মালিককে। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কিত আর্থিক লেনদেনের মামলায় ধৃত নবাব মালিক। বৃহস্পতিবার তাঁর ইডি হেফাজতের মেয়াদ বাড়িয়েছে বিশেষ পিএমএলএ আদালত। আগামী ৭ মার্চ, সোমবার অবধি ইডি-র হেফাজতে থাকবেন নবাব মালিক।

প্রসঙ্গত, দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কিত আর্থিক লেনদেনের মামলায় মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব মালিককে গত ২৩ ফেব্রুয়ারি গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবারই নবাব মালিকের ইডি হেফাজতের মেয়াদ শেষ হয়েছিল, এদিন তাঁকে মুম্বইয়ে ইডি-র দফতর থেকে বের করা হয়। ইডি-র আবেদনের ভিত্তিতে নবাব মালিককে আগামী ৭ মার্চ অবধি হেফাজতে পাঠিয়েছে বিশেষ পিএমএলএ আদালত।

Releated Posts

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top