News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের দুর্যোগের শঙ্কা, ২৪ ঘন্টায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীরে
Image

ফের দুর্যোগের শঙ্কা, ২৪ ঘন্টায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীরে

শ্রীনগর, ৩ মার্চ (হি.স.): আগামী ২৪ ঘন্টার মধ্যে জম্মু ও কাশ্মীরে ফের বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর, বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে লাদাখেও। আগামী ২৪ ঘন্টার মধ্যে জম্মু ও কাশ্মীরের সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ফলে আবারও দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে ভূস্বর্গে, এই সময়ে মেঘলা থাকবে জম্মু ও কাশ্মীরের আকাশ। বৃস্পতিবারই হালকা বৃষ্টি হয়েছে জম্মু ও কাশ্মীরে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, “আগামী ২৪ ঘন্টার মধ্যে জম্মু-কাশ্মীর ও লাদাখে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাসের মধ্যেই জম্মু ও কাশ্মীরে ফের বাড়ল তাপমাত্রার পারদ। শ্রীনগরের তাপমাত্রা বেড়ে ৪.৬ ডিগ্রিতে পৌঁছেছে, পহেলগামে মাইনাস ০.৫ ডিগ্রি, গুলমার্গে মাইনাস ৪.৪ ডিগ্রি। লাদাখের দ্রাসে এখনও জাঁকিয়ে ঠান্ডা রয়েছে, সেখানে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১১.৭ ডিগ্রি, কার্গিলে মাইনাস ৯.০ ডিগ্রি, লেহ-তে মাইনাস ৪.৬ ডিগ্রি এবং জম্মুতে তাপমাত্রার পারদ চড়ে ১৪.০ ডিগ্রিতে পৌঁছেছে।

Releated Posts

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top