News Flash

  • Home
  • খেলা
  • গোলা বর্ষণে মারা গেলেন দুই ইউক্রেনের ফুটবলার
Image

গোলা বর্ষণে মারা গেলেন দুই ইউক্রেনের ফুটবলার

কিয়েভ, ২ মার্চ (হি.স.) : ইউক্রেনের উপর রাশিয়ার সামরিক অভিযানে এবার মারা গেলেন ইউক্রেনের দুই ফুটবলার। তাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ প্রফেশনাল ফুটবলার্স (ফিফপ্রো)’। রাশিয়ার হামলায় প্রাণ খুইয়ে ফেলা দুই ফুটবলার হলেন ভিটালি সাপিলো (২১) এবং দিমিত্রো মার্টিনেনকো (২৫)। সাপিলো কার্পাটি লভিভের যুব দলের হয়ে খেলতেন। তার মৃত্যুর খবরটি স্বীকার করেছে তার ক্লাব লভিভ।

২১ বছর বয়সী সাপিলো যদিও দেশের ডাকে সাড়া দিয়ে খেলা ছেড়ে যোগ দিয়েছিলেন ইউক্রেনের সেনাবাহিনীতে। ছিলেন ট্যাঙ্ক কমান্ডার। কিয়েভের কাছাকাছি রুশ সেনাদের সঙ্গে মুখোমুখি যুদ্ধের সময় প্রাণ হারিয়েছেন তিনি।
মার্টিনেনকো খেলতেন রাশিয়ান ক্লাব এফসি গোস্টোমেলে। রাশিয়ান বাহিনীর হামলার সময় তিনি বাড়িতেই ছিলেন। একটি বোমা তার বাড়িতে আঘাত করলে মুহুর্তের মধ্যে মৃত্যু হয় মার্টিনেনকোর ।

দুই ইউক্রেনীয় ফুটবলারের মৃত্যুর খবরটি স্বীকার করে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফিফপ্রো। বলা হয়েছে, ‘ তরুণ ইউক্রেনীয় ফুটবলার ভিটালি সাপিলো ও দিমিত্রো মার্টিনেনকোর পরিবার, বন্ধু এবং সতীর্থদের সাথে। এই যুদ্ধে এটাই ফুটবলের প্রথম ক্ষতির খবর। তাদের দু’জনের আত্মার শান্তি কামনা করছি।’

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top