News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১৮২ জন ভারতীয়কে নিয়ে দেশে ফিরল ১৭ তম বিমান, বুদাপেস্ট থেকে রওনা ১৮ তম ফ্লাইট
Image

১৮২ জন ভারতীয়কে নিয়ে দেশে ফিরল ১৭ তম বিমান, বুদাপেস্ট থেকে রওনা ১৮ তম ফ্লাইট

মুম্বই, ১ মার্চ (হি.স.): যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের যত শীঘ্রই সম্ভব দেশে ফিরিয়ে আনতে তৎপর ভারত সরকার। ইউক্রেনে আটকে থাকা ১৮২ জন ভারতীয় নাগরিককে নিয়ে দেশে ফিরল ১৭ তম বিমান, রোমানিয়ার বুখারেস্ট থেকে ১৮২ জন ভারতীয় নাগরিককে নিয়ে মঙ্গলবার মুম্বইয়ে এসেছে ১৭ তম অপারেশন গঙ্গা বিমান। ভারতে আগতদের মুম্বই বিমানবন্দরে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে।

পাশাপাশি এদিনই বুদাপেস্ট থেকে ভারতীয় নাগরিকদের নিয়ে দিল্লি অভিমুখে রওনা দিয়েছে অপারেশন গঙ্গা-র অন্তর্গত ১৮ তম বিমান। এক ভারতীয় পড়ুয়া জনিয়েছেন, যাবতীয় প্রক্রিয়া অত্যন্ত মসৃণ ছিল। আমাদের ইউক্রেন থেকে হাঙ্গেরিতে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় দূতাবাস এবং সরকারকে অসংখ্য ধন্যবাদ। তাঁরা আমাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।”

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top