News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Amit Shah: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ৮ মার্চ ত্রিপুরা সফরে আসছেন
Image

Amit Shah: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ৮ মার্চ ত্রিপুরা সফরে আসছেন

আগরতলা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী আগামী ৮ মার্চ ত্রিপুরায় আসছেন। ত্রিপুরায় তিনি ফরেন্সিক বিশ্ববিদ্যালয়ের ভূমি পূজনে অংশ নেবেন। আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই সংবাদ দিয়েছেন। সাথে তিনি যোগ করেন, ৯ মার্চ বিজেপি-আইপিএফটি জোট সরকারের চার বছর পূর্তির অনুষ্ঠানেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অংশ নেবেন।


প্রসঙ্গত, পূর্ণ রাজ্য দিবসের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ত্রিপুরায় আসার সূচী নির্ধারিত হয়েছিল। কিন্ত, ব্যস্ততার কারণে ওই সময়ে তাঁর ত্রিপুরায় আসা সম্ভব হয়নি। আগামী ৯ মার্চ বিজেপি-আইপিএফটি জোট সরকারের চার বছর পূর্তি হবে। তার আগে ৮ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ত্রিপুরা সফরে আসবেন।


মুখ্যমন্ত্রী এদিন জানান, ৯ মার্চ সরকারের চার বছর পূর্তি উপলক্ষ্যে নির্দিষ্ট কর্মসূচি নেওয়া হয়েছে। সরকারীভাবে সেই কর্মসূচি উদযাপিত হবে। তবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ত্রিপুরা সফরে এসে ফরেন্সিক বিশ্ববিদ্যালয়ের ভূমি পূজনে অংশ নেবেন। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ৮ মার্চ ত্রিপুরায় আসবেন। স্বাভাবিকভাবে ৯ মার্চের কর্মসূচিতেও তিনি অংশ নেবেন।
সূত্রের খবর, ৮ মার্চ ত্রিপুরায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দেবেন। সরকারী কর্মসূচি ছাড়াও দলীয় নেতাদের সাথে সাংগঠনিক বিষয় নিয়ে চর্চা করবেন।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top