News Flash

  • Home
  • দিনের খবর
  • ইউক্রেনে আটকে পড়া ২৪০ ভারতীয়দের নিয়ে বুদাপেস্ট থেকে উড়ল ষষ্ঠ বিমান
Image

ইউক্রেনে আটকে পড়া ২৪০ ভারতীয়দের নিয়ে বুদাপেস্ট থেকে উড়ল ষষ্ঠ বিমান

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : ইউক্রেনে আটকে পড়া ২৪০ ভারতীয়দের নিয়ে হাঙ্গেরির বুদাপেস্ট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে ষষ্ঠ বিমান। সোমবার বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে একথা জানিয়েছেন।

ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনে রাশিয়ান সামরিক অভিযানের মধ্যে আটকে পড়া ভারতীয়দের সরিয়ে নেওয়ার সমন্বয় করতে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে চার কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠাবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরেন রিজিজু এবং জেনারেল (অবসপপ্রাপ্ত) ভি কে সিং ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে ছাত্রদের সাহায্য করার জন্য রওনা দেবেন।

ইউক্রেনের ভারতীয় দূতাবাস আজ জানিয়েছে, কিয়েভে সপ্তাহান্তে কারফিউ তুলে নেওয়া হয়েছে। দূতাবাস বলেছে, ইউক্রেন রেলওয়ে উচ্ছেদের জন্য বিশেষ ট্রেন রাখছে এবং সমস্ত ছাত্রদের পশ্চিম অংশে ভ্রমণের জন্য রেলস্টেশনে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top