News Flash

Image

Fire: আগুনে পুড়ল দোকান, নাশকতার অভিযোগ

উদয়পুর, ২৮ ফেব্রুয়ারি : উদয়পুরের বাগমার বড়ইয়ামুড়ার সরকার টিলা এলাকায় একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দোকানটি সম্পূর্ণভাবে ভষ্মিভূত হয়ে যায়। দোকানের মালিক কংগ্রেস সমর্থক বলে জানা গেছে। আশঙ্কা করা হচ্ছে এটি নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।


কংগ্রেস কর্মীর দোকানে অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে স্থানীয় নেতারা ঘটনাস্থলে ছুটে যান। তিনি ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে উপযুক্ত আর্থিক সাহায্য প্রদানের জন্য সরকার ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। এটি একটি নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনা বলে নেতারা উল্লেখ করেন। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে তিনি প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। এলাকায় অশান্তির পরিবেশ কায়েম করার লক্ষ্যেই এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। স্থানীয় জনগণকে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top