News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: চার কেন্দ্রীয় মন্ত্রীকে বিশেষ দূত করে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে পাঠানোর সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Image

Narendra Modi: চার কেন্দ্রীয় মন্ত্রীকে বিশেষ দূত করে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে পাঠানোর সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : রাশিয়া-ইউক্রেনে সামরিক অভিযানের মধ্যে আটকে পড়া ভারতীয়দের সরিয়ে নেওয়ার সমন্বয় করতে চার কেন্দ্রীয় মন্ত্রীকে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সরকারি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরেন রিজিজু এবং জেনারেল (অবসরপ্রাপ্ত) ভি কে সিং ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে ভারতীয় ছাত্রদের সাহায্য করার জন্য রওনা দেবেন। এই মন্ত্রীরা ভারতের বিশেষ দূত হিসেবে যাবেন।

ইউক্রেনের পরিস্থিতিতে বিশেষ করে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে গত ২৪ ঘন্টার মধ্যে দ্বিতীয় উচ্চ-পর্যায়ের বৈঠকটির সভাপতিত্বে ছিলেন প্রধানমন্ত্রী মোদী।
রবিবার সন্ধ্যায় উত্তর প্রদেশ থেকে ফিরে আসার পর প্রধানমন্ত্রী ইউক্রেনের চলতি পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বিদেশ সচিব হর্ষ শ্রিংলা, মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবা এবং অনেক প্রবীন আমলাদের সঙ্গে দুই ঘন্টা দীর্ঘ বৈঠক করেন।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top