News Flash

  • Home
  • খেলা
  • Arrested: নয়া বিতর্কে মদ্যপ কাম্বলি, অন্যের গাড়িকে ধাক্কা মেরে পুলিশের হাতে গ্রেফতার
Image

Arrested: নয়া বিতর্কে মদ্যপ কাম্বলি, অন্যের গাড়িকে ধাক্কা মেরে পুলিশের হাতে গ্রেফতার

মুম্বই, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : আবারও বিতর্কে জড়ালেন প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি । তিনি রবিবার রাতে মদ্যপ অবস্থায় অন্যের গাড়িকে ধাক্কা মেরে পুলিশের হাতে গ্রেফতারও হন। তারপর তাঁকে অর্থের বিনিময়ে জামিনও দেওয়া হয়। কিন্তু পুলিশ সতর্ক করে দিয়েছেন দেশের নামী প্রাক্তন তারকাকে।

এর আগেও বহুবার নানা বিতর্কে জড়িয়েছেন শচীনের বাল্য-বন্ধু। মহিলা ঘটিত কেলেঙ্কারি থেকে শুরু করে প্রতারণা মামলায় তিনি নিজেকে জড়িয়েছিলেন। কিন্তু নেশা ত্যাগ করতে পারেননি। নেশা করে বেসামাল হয়ে তিনি এদিন রাতে আবাসনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা মারেন। সেই ঘটনার পরে তাঁর ওপর আবাসনের অন্য বাসিন্দারা ঘিরে ধরেন।
বান্দ্রা সোসাইটির বাসিন্দার অভিযোগের ভিত্তিতে ৫০ বছরের কাম্বলিকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) মোটরযান আইনের ১৮৫ নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং গাড়িতে ধাক্কা দেওয়ার অভিযোগ করা হয়েছে কাম্বলির বিরুদ্ধে। পরে জামিনে মুক্তিও পেয়ে যান। এই ঘটনার পরে বান্দ্রা সেই কমপ্লেক্সের ওয়াচম্যান এবং কিছু বাসিন্দার সঙ্গে কাম্বলি তর্কাতর্কিতেও জড়িয়েছিলেন বলে অভিযোগ।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top