News Flash

  • Home
  • বিদেশ
  • রাশিয়াকে সাহায্য করার জন্য ইউক্রেনে সেনা পাঠাতে পারে বেলারুশ
Image

রাশিয়াকে সাহায্য করার জন্য ইউক্রেনে সেনা পাঠাতে পারে বেলারুশ

মিন্সক, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : ইউক্রেনের যুদ্ধ আরও বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সোমবার জানা যায়, ইউক্রেনে হানাদার রুশ সেনাকে সাহায্য করার জন্য যেতে পারে বেলারুশের সেনা। এর আগেই রাশিয়াকে সমর্থন করেছে বেলারুশ। ওই দেশে রুশ সেনা সমাবেশ করা হয়েছে। বেলারুশের সেনা ঘাঁটি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। তবে এখনও পর্যন্ত বেলারুশের সেনা সরাসরি যুদ্ধে অংশ নেয়নি।

জানা গিয়েছে, বেলারুশে ইউক্রেন ও রাশিয়ার আলোচনা শুরু হতে পারে। একটি ‘নিরপেক্ষ অঞ্চলে’ দুই দেশের বৈঠকের ব্যবস্থা করেছে রুশ সরকার। সোমবার সকালে রাশিয়ার দূত বেলারুশের গোমেল শহরে পৌঁছেছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইউক্রেনের দূত এখনও সেখানে পৌঁছননি।
প্রসঙ্গত, রবিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁদের পরমাণু অস্ত্রগুলি তৈরি রাখতে নির্দেশ দেন। এরপরেই ইউক্রেন জানায়, তারা রাশিয়ার সঙ্গে আলোচনায় রাজি। এর আগে ইউক্রেন বেলারুশে শান্তিবৈঠকে বসতে অস্বীকার করেছিল। কারণ বেলারুশ রাশিয়ার মিত্র দেশ। কিন্তু রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলিনস্কি বেলারুশে বৈঠকের জন্য প্রতিনিধি পাঠাতে রাজি হন।

Releated Posts

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026

মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত গৌতম আদানির, ‘দেশের জন্য কাজ করে যাব’

ওয়াশিংটন/নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মার্কিন আদালতের সিদ্ধান্তকে ‘বিনয় ও বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা’ সহকারে স্বাগত জানিয়েছেন আদানি গোষ্ঠীর…

ByByNews Desk Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে ভাঙচুর, ঘটনার তীব্র নিন্দা নয়াদিল্লির; দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসের প্রাঙ্গণকে ভারতবিরোধী গোষ্ঠীর সদস্যরা বিকৃত ও ক্ষতিগ্রস্ত করার ঘটনায় সোমবার তীব্র…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top