News Flash

  • Home
  • দিনের খবর
  • Trinamool spokesperson Kunal Ghosh Election : কিছু সংবাদমাধ্যম ও রাজনৈতিক নেতারা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে : কুণাল ঘোষ
Image

Trinamool spokesperson Kunal Ghosh Election : কিছু সংবাদমাধ্যম ও রাজনৈতিক নেতারা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে : কুণাল ঘোষ

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): কিছু সংবাদমাধ্যম এবং রাজনৈতিক নেতারা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে, অভিযোগ তৃণমূলের ৷ পুরো বিষয়টি নিয়ে তথ্য সহকারে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম এবং নির্বাচন কমিশনকে তা জানাবে দল৷ রবিবার রাজ্যের ১০৮টি পুরসভায় ভোটের মধ্যে এমনটাই দাবি করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ । তিনি দাবি করেন, ১০৮টি পুরসভায় শান্তিপূর্ণ পদ্ধতিতেই ভোট হচ্ছিল৷ কিন্তু পরিস্থিতি জটিল করার চেষ্টা করে কিছু রাজনৈতিক নেতা৷ যার প্রতিবাদ করেছে স্থানীয় মানুষ৷ একইসঙ্গে তাঁর অভিযোগ, যেভাবে অর্জুন সিং, দিলীপ ঘোষেরা ভোটারদের প্রভাবিত করেছেন এবং উত্তেজনা তৈরির চেষ্টা করেছে, তার ফল হাতে-নাতে মিলেছে৷

তৃণমূলের দাবি, ১০৮টি পুরসভার এত ভোটারদের নিয়ে যে বিপুল নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে তা প্রশংসার যোগ্য৷ কিছু কিছু ক্ষেত্রে বিজেপি পরিস্থিতি জটিল করার চেষ্টা করেছে৷ কুণালের অভিযোগ, বিজেপি ইতিমধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত৷ তৃণমূলের সঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠছে না৷ আগেই বুঝে গিয়েছিল৷ এবারের ভোটে একটি আসনও তারা পাবে না৷ তাই অশান্তি তৈরি করে সংবাদমাধ্যমের আলোতে থাকার চেষ্টা করেছেন বিজেপি নেতারা৷

ভাটপাড়ায় গণ্ডগোলের ছবি এদিন সামনে আসে৷ এপ্রসঙ্গে তৃণমূল মুখপাত্রের মন্তব্য, অর্জুন সিং এমনিতেই হারিয়ে গিয়েছেন৷ মানুষ তাঁর গুন্ডামি বুঝে গিয়েছে৷ তাই এব্যাপারের ভোটে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অর্জুন মস্তানি করে মানুষকে ভয় দেখিয়ে ভোট লুঠের চেষ্টা করেছে৷ এরই প্রতিবাদ করেছেন গণতন্ত্রপ্রিয় মানুষজন৷
রবিবার বহরমপুরের অধীররঞ্জন চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে৷ অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে৷ এপ্রসঙ্গে তৃণমূল মুখপাত্রের দাবি, অধীর চৌধুরী বা কংগ্রেস রাজ্য থেকে মুছে গিয়েছে৷ এব্যাপারের ভোটে কিছুই করতে পারছে না৷ তাই অশান্তি পাকিয়ে নিজেদের উপস্থিতি জাহির করার চেষ্টা করছে৷ অধীর চৌধুরী রাজনৈতিকভাবে কোণঠাঁসা৷ আজ কিছুটা অক্সিজেন পাওয়ার জন্য কুৎসা করছেন বলে দাবি তৃণমূলের৷

Releated Posts

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top