News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Arrested Yaba Tablet : কুমারঘাটে ইয়াবা টেবলেটসহ গ্রেপ্তার এক ব্যক্তি
Image

Arrested Yaba Tablet : কুমারঘাটে ইয়াবা টেবলেটসহ গ্রেপ্তার এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ২৭ ফেব্রুয়ারী৷৷ ঊনকোটি জেলার কুমারঘাটে  নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে৷ আটক ব্যক্তির কাছ থেকে বেশকিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷

ঘটনার বিবরণে জানা গেছে পুলিশের কাছে আগাম ও সুনির্দিষ্ট খবর ছিল পেঁচারথল এদিক থেকে এক ব্যক্তি নেশাজাতীয় সামগ্রী নিয়ে আসছে৷ সেই খবরের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক গমন জনসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উৎপেতে বসে থাকেন৷ সন্দেহভাজন ব্যক্তিকে কুমারঘাট এলাকায় এসে পৌঁছলে বাইক সহ তাকে আটক করে পুলিশ৷ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা সম্ভব হয়েছে৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷ মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন এলাকায় নেশা কারবারিদের দৌরাত্ম্য ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে৷ পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশ তৎপরতা বৃদ্ধি করেছে৷ তাতে সাফল্য আসতে শুরু করেছে বলে দাবি করেছেন মহকুমা পুলিশ আধিকারিক গমন জয় রিয়ান৷

এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক৷ উল্লেখ্য উত্তর জেলার কুমারঘাট সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে নেশা কারবারিদের অবাধ বিচরণ অব্যাহত৷ ভয়ঙ্কর নেশার কবলে পড়ে যুব সমাজ ধবংসের মুখে ধাবিত হচ্ছে৷ রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও নেশা কারবারিদের নতুন নতুন কৌশলের কাছে সরকারি উদ্যোগ রীতিমতো মাল খেয়ে চলেছে৷

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top