News Flash

  • Home
  • প্রধান খবর
  • Jyotiraditya Scindia V Muralitharan Delhi Airport : বুখারেস্ট থেকে ভারতীয়দের নিয়ে ফিরল বিমান, সিন্ধিয়ার আশ্বাস সকলকে শীঘ্রই নিয়ে আসা হবে
Image

Jyotiraditya Scindia V Muralitharan Delhi Airport : বুখারেস্ট থেকে ভারতীয়দের নিয়ে ফিরল বিমান, সিন্ধিয়ার আশ্বাস সকলকে শীঘ্রই নিয়ে আসা হবে

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে আটকে ছিলেন সকলে, সেই ২৫০ জন ভারতীয় নাগরিককে নিয়ে দিল্লি ফিরল দ্বিতীয় বিমান। ‘অপারেশন গঙ্গা’-র আওতায় ইউক্রেন থেকে বুখারেস্ট হয়ে রবিবার ভোররাতে ২৫০ জন ভারতীয় নাগরিককে নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে দ্বিতীয় বিমান। সেই সময় দিল্লি বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ।

ফুল দিয়ে দেশে আগত সকলকে স্বাগত জানান কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সকলে আশ্বস্ত করে সিন্ধিয়া বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করছেন, সকলকে নিরাপদে ফিরিয়ে আনা হবে।” এদিকে, হাঙ্গেরির বুদাপেস্ট থেকে ২৪০ জন ভারতীয় নাগরিককে নিয়ে দিল্লিতে আসছে তৃতীয় বিমান।

Releated Posts

আর্টিকেল ৩৭০ প্রত্যাহারের সাত বছর: নিরাপত্তা, উন্নয়ন ও রাজনৈতিক পরিবর্তনের দাবি; কাশ্মীরে কড়া নিরাপত্তা, স্থগিত অমরনাথ যাত্রা

নয়াদিল্লি/শ্রীনগর/কুলগাম/সাম্বা, ৫ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রদানকারী আর্টিকেল ৩৭০ কার্যত বাতিলের সাত বছর পূর্ণ…

ByByNews Desk Aug 5, 2026

বিশ্বজুড়ে অনিশ্চয়তার আবহে রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই, ৫.২৫ শতাংশেই স্থিত সুদহার

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা এবং জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে রেপো রেট ৫.২৫…

ByByNews Desk Aug 5, 2026

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top