News Flash

  • Home
  • প্রধান খবর
  • Uttar Pradesh Double engine Prime Minister : উত্তর প্রদেশের উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করছে ডাবল ইঞ্জিনের সরকার : প্রধানমন্ত্রী
Image

Uttar Pradesh Double engine Prime Minister : উত্তর প্রদেশের উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করছে ডাবল ইঞ্জিনের সরকার : প্রধানমন্ত্রী

বারাণসী, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): বিগত ৫ বছর ধরে উত্তর প্রদেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার। রবিবার উত্তর প্রদেশের বারাণসীর জনসভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে উত্তর প্রদেশের পূর্বতন সরকারকে (সমাজবাদী পার্ট) নিশানা করে প্রধানমন্ত্রী বলেছেন, এই পরিবারবাদীরা যখন উত্তর প্রদেশে ক্ষমতায় ছিল, তখন উত্তর প্রদেশের উন্নয়নে আমরা যে কাজই করতাম তাঁরা বাধা দিত। কিন্তু, বিগত ৫ বছর ধরে উত্তর প্রদেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার।

প্রধানমন্ত্রী বলেছেন, ভারতীয় রাজনীতি এখন এতটাই নীচে নেমে গিয়েছে যে কাশীতে আমার মৃত্যু কামনা করে প্রার্থনা করা হয়েছে। তবে, আমি আনন্দিত বোধ করেছি। এর অর্থ হল আমার মৃত্যু পর্যন্ত আমি কাশীকে ছাড়ছি না এবং এখানকার জনগণও আমাকে ছাড়ছেন না। বারাণসীর জনসভায় প্রধানমন্ত্রী আরও বলেছেন, লালকেল্লা থেকে আমি ঘোষণা করেছি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা ১০০ শতাংশ সুবিধাভোগীদের কাছে পৌঁছবে। যখন এমনটা হয়, তখন তোষণের কোনও সম্ভাবনা থাকে না, থাকে না কোনও বৈষম্য। প্রসঙ্গত, এদিনের জনসভার পরে কাশী বিশ্বনাথ মন্দিরে পূজার্চনা করেছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top