News Flash

  • Home
  • খেলা
  • T20: চোটের জন্য টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকেই গেলেন রুতুরাজ
Image

T20: চোটের জন্য টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকেই গেলেন রুতুরাজ

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকেই ছিটকে গেলেন রুতুরাজ গায়কোয়াড়। ডানহাতের কব্জিতে চোটের কারণে প্রথম ম্যাচে খেলেননি। সেই চোটের জন্য এবার সিরিজ থেকেই ছিটকে গেলেন তিনি। রুতুরাজের বদলে ময়ঙ্ক অগ্রবালকে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে। শনিবার দ্বিতীয় ম্যাচের আগে জানিয়ে দিল বোর্ড।

বোর্ডের তরফে সচিব জয় শাহ জানিয়েছেন, প্রথম ম্যাচের আগে লখনউয়ে কব্জিতে ব্যথার কথা বলেন রুতুরাজ। বোর্ডের চিকিৎসকরা তাঁকে এমআরআই করাতে বলেন। রুতুরাজকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হচ্ছে। রুতুরাজের বদলে ময়ঙ্ক অগ্রবালকে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে। ধর্মশালায় দলের সঙ্গে যোগ দিয়েছেন ময়ঙ্ক। শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে তাঁকে। সিরিজ শুরুর আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, এই সিরিজ রুতুরাজ এবং ঈশান কিশন ওপেন করবেন। তাঁদের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু চোটের জন্য ছিটকে যাওয়ায় সেই সুযোগ পেলেন না রুতুরাজ। ঈশান ওপেন করতে নামেন রোহিতের সঙ্গে। দু’জনে ১১১ রানের জুটি গড়েন। ৫৬ বলে ৮৯ রান করে ম্যাচের সেরাও হন ঈশান।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top