News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইউক্রেনে আটকে বহু ভারতীয়; রাষ্ট্রপুঞ্জে উদ্বেগ প্রকাশ, কিয়েভ থেকে ফিরছে খালি বিমান
Image

ইউক্রেনে আটকে বহু ভারতীয়; রাষ্ট্রপুঞ্জে উদ্বেগ প্রকাশ, কিয়েভ থেকে ফিরছে খালি বিমান

নিউইয়র্ক ও নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইউক্রেনে আটকে পড়েছেন অসংখ্য ভারতীয় নাগরিক। সংখ্যাটা ২০ হাজারের বেশি, ইউক্রেনে আটকে থাকা ২০ হাজারের বেশি ভারতীয়ের ‘ভবিষ্যৎ’ নিয়ে রাষ্ট্রপুঞ্জে উদ্বেগ প্রকাশ করল ভারত। এদিকে, ইউক্রেনে নোটিস ফর এয়ার মিশন লাগু হওয়ায় কিয়েভ থেকে খালি বিমান ফিরছে দিল্লিতে।

বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি বলেন, ‘‘দু’দিন আগে নিরাপত্তা পরিষদ বৈঠক করেছিল এবং পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিল। আমরা দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছিলাম এবং পরিস্থিতি সম্পর্কিত সমস্ত সমস্যা মোকাবিলায় কার্যকরী এবং যুক্তিগ্রাহ্য কূটনীতির উপর জোর দিয়েছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, উত্তেজনা প্রশমিত করার জন্য আন্তর্জাতিক মহলের সাম্প্রতিক উদ্যোগে সাড়া মেলেনি। সংশ্লিষ্ট পক্ষগুলি সেই আহ্বানে কর্ণপাত করা হয়নি। পরিস্থিতি একটি বড় সঙ্কটে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।’’ ইউক্রেনে ২০ হাজারের বেশি ভারতীয়দের আটকে থাকা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন তিরুমূর্তি।

রাশিয়ার প্রেসিড়েন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পরই ইউক্রেনের ভূখণ্ডে শুরু হয়ে গিয়েছে রাশিয়ার সেনা অভিযান। ইউক্রেনে জারি হয়েছে নোটিস ফর এয়ার মিশন। বৃহস্পতিবারই ইউক্রেনের বরিসপিল বিমানবন্দর থেকে ভারতীয়দের নিয়ে ফেরার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই ১৯৪৭ বিমানের, কিন্তু নোটিস ফর এয়ার মিশন লাগু হওয়ায় কিয়েভ থেকে খালি বিমান ফিরছে দিল্লিতে। এদিকে, বৃহস্পতিবার সকাল ৭.৪৫ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দরে অবতরণ করে ইউক্রেন আন্তর্জাতিক এয়ারলাইন্সের একটি বিমান, ওই বিমানে ভারতে ফিরেছেন ১৮২ জন ভারতীয় নাগরিক।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top