News Flash

  • Home
  • দিনের খবর
  • Amit Shah: উত্তরপ্রদেশের বাহরাইচে জনসভায় অখিলেশকে ভ্যাকসিন নিয়ে আক্রমণ অমিত শাহ-র
Image

Amit Shah: উত্তরপ্রদেশের বাহরাইচে জনসভায় অখিলেশকে ভ্যাকসিন নিয়ে আক্রমণ অমিত শাহ-র

বাহরাইচ (উত্তরপ্রদেশ), ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব দেশীয় কোভিড-১৯ ভ্যাকসিনগুলিকে নিয়ে ‘মোদী ভ্যাকসিন’ বলে উপহাস করেছিলেন। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহামারীর বিরুদ্ধে যুদ্ধে বিজ্ঞানীদের সমর্থন করেছিলেন। কিন্তু ১৫ দিন পরে তিনিই ভয়ে রাতের অন্ধকারে ভ্যাকসিনটি নিয়েছিলেন। এমন ভাষাতে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় একটি জনসভায় ভাষণে তিনি বলেন, যখন দেশের মধ্যে কোভিড-১৯ টিকা তৈরি করা হয়েছিল, প্রধানমন্ত্রী বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছিলেন। কিন্তু যাদব টুইট করে মানুষকে ‘মোদী ভ্যাকসিন’ বলে ভ্যাকসিন না নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ১৫ দিন পরে তিনি ভয়ে ভ্যাকসিনটি নিয়েছিলেন।
শাহ কটাক্ষ করে বলেন, যারা কালো চশমা পরেন তারাই কালো দেখতে পারেন।যোগী আদিত্যনাথ সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করেছে, এখানে কেউ ‘বাহুবলী নেই, কিন্তু বজরংবালিকে সর্বত্র দেখতে পায় না। মোদীজি সবকা সাথ, সবকা বিকাশে আস্থা রাখার আহ্বান জানান তিনি। শাহ আরও বলেন, উত্তরপ্রদেশে এক কোটিরও বেশি মহিলা বিনামূল্যে গ্যাস সংযোগ পেয়েছেন, দুই কোটিরও বেশি বাড়িতে টয়লেট তৈরি করা হয়েছে এবং রাজ্য ও কেন্দ্রে বিজেপির শাসনে এক কোটিরও বেশি বাড়িতে বিদ্যুৎ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের সাতটি দফার মধ্যে চারটি শেষ হয়েছে এবং বাকি তিনটি ২৭ ফেব্রুয়ারি, ৩ মার্চ এবং ৭ তারিখে অনুষ্ঠিত হবে।
১০ মার্চ ভোট গণনা হবে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top