News Flash

  • Home
  • বিদেশ
  • Sheikh Hasina : বাংলাদেশে গ্যাস ও বিদ্যু‍ৎ ক্ষেত্রে ভর্তুকি কমানোর নির্দেশ শেখ হাসিনার
Image

Sheikh Hasina : বাংলাদেশে গ্যাস ও বিদ্যু‍ৎ ক্ষেত্রে ভর্তুকি কমানোর নির্দেশ শেখ হাসিনার

ঢাকা, ২২ ফেব্রুয়ারি (হি. স.) : বাংলাদেশে গ্যাস ও বিদ্যু‍ৎক্ষেত্রে ভর্তুকি কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে যাতে সাধারণ মানুষের কাঁধে বাড়তি বোঝা না চাপে তার জন্য প্রাথমিকভাবে শিল্পক্ষেত্রে গ্যাস ও বিদ্যু‍ৎ ক্ষেত্রে ভর্তুকি কমানোর নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শিল্প ও বাণিজ্যিকভাবে যারা বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার করেন তারা গরিব নন। শুধু তাই নয়, গুলশান সহ রাজধানীর অভিজাত এলাকার বাসিন্দারা আর্থিকভাবে যথেষ্ট স্বচ্ছল, কেউই গরিব নন। তাই কিভাবে ভর্তুকি কমানো যায়, তার কৌশল বের করতে হবে। এক ধাপে ভর্তুকি প্রত্যাহার করা না হলেও ধীরে-ধীরে ভর্তুকি প্রত্যাহারের পথ বেছে নিতে হবে।’

একনেকের বৈঠকের পরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘কোনও সভ্য ও উন্নতিশীল দেশে কোনও ক্ষেত্রেই ভর্তুকি দেওয়া হয় না। কেননা, ভর্তুকি কোন সমাধান নয়। তাই ধীরে ধীরে গ্যাস-বিদ্যুতের ভর্তুকি থেকে সরে আসতে হবে। আর্থিকভাবে যাঁরা স্বচ্ছল তাঁদের ভর্তুকি তুলে দেওয়া হবে। শুধু কৃষিক্ষেত্রে ও নিম্ন আয়ের মানুষের জন্য গ্যাস-বিদ্যুতে ভর্তুকি অব্যাহত থাকবে।’ এদিনের বৈঠকে ৬১৯ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ‘স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রজেক্ট ইন ডিস্ট্রিবিউশন জোন অফ বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

Releated Posts

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026

আকাশ প্রতিরোধ ব্যবস্থা বিশ্বের সবচেয়ে বড় প্রতিরক্ষা চাহিদা: মার্কো রুবিও

ওয়াশিংটন, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ক্রমবর্ধমান হুমকির মধ্যে এয়ার ইন্টারসেপ্টর বা আকাশ প্রতিরোধী ক্ষেপণাস্ত্র এখন…

ByByNews Desk Sep 3, 2026

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪, নিখোঁজ প্রায় ৪ হাজার

কাঠমান্ডু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রাসুওয়া ও সংলগ্ন জেলাগুলিতে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪-তে…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top