News Flash

  • Home
  • বিদেশ
  • ইউক্রেনের এক ইঞ্চি মাটিও কারও হাতে তুলে দেওয়া হবে না : জেলেনস্কি
Image

ইউক্রেনের এক ইঞ্চি মাটিও কারও হাতে তুলে দেওয়া হবে না : জেলেনস্কি

কিয়েভ, ২২ ফেব্রুয়ারি (হি. স.) : ‘ইউক্রেনের এক ইঞ্চি মাটিও কারও হাতে তুলে দেওয়া হবে না।’ ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত দু’টি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দিয়ে সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনা পাঠানোর ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে একথা বলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত দু’টি অঞ্চল হলো- ডোনেটস্ক এবং লুহানস্ক। সোমবার রাতে অঞ্চল দুটির স্বাধীনতার স্বীকৃতি সংক্রান্ত ডিক্রিতে স্বাক্ষর করেন পুতিন। এবিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেনের এক ইঞ্চি মাটিও কারও হাতে তুলে দেওয়া হবে না। রাশিয়ার হাতে কোনওভাবেই নিজেদের ভূখণ্ড তুলে দেওয়া হবে না। আমরা কাউকে ভয় পাই না। কারও কাছে বশ্যতা স্বীকার করব না। কারও হাতে কোনও কিছু তুলেও দেব না।’ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেন জেলেনস্কি। তার অভিযোগ, মিনস্ক চুক্তি লঙ্ঘন করে ইউক্রেনের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে অস্থির পরিবেশ তৈরি করছে রাশিয়া। ইতিমধ্যেই তিনি জার্মানি, ফ্রান্স এবং ইউক্রেনের মিত্র দেশগুলোর শীর্ষ নেতৃত্বকে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। মিত্র দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদও রাশিয়ার এই সিদ্ধান্তের বিষয়টি খুব ভালো চোখে দেখছে না। বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকও ডেকেছে।

Releated Posts

ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে অস্থায়ীভাবে চিকিৎসাসেবার অনুমতি পেলেন বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্ত

আগরতলা, ২৯ জুন: বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্তকে আগরতলার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে স্বেচ্ছাসেবামূলক ক্লিনিক্যাল পরিষেবা…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

সেশেলসের জাতীয় দিবসের কুচকাওয়াজে অংশ নিল ভারতীয় সেনার অসম রেজিমেন্ট ও নৌবাহিনীর দল

ভিক্টোরিয়া, ২৯ জুন (আইএএনএস): সেশেলসের জাতীয় দিবস উদ্‌যাপনে ভারতীয় সেনাবাহিনীর অসম রেজিমেন্ট, ভারতীয় নৌবাহিনীর সদস্য এবং নৌবাহিনীর মার্চিং…

ByByNews Desk Jun 29, 2026

সেশেলসের উন্নয়নের বিশ্বস্ত বন্ধু ও অংশীদার হিসেবে পাশে থাকতে গর্বিত ভারত: প্রধানমন্ত্রী মোদী

ভিক্টোরিয়া, ২৯ জুন (আইএএনএস): সেশেলসের জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত…

ByByNews Desk Jun 29, 2026

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় বহু সাধারণ নাগরিক নিহতের দাবি, তীব্র নিন্দা তালিবানের

কাবুল, ২৯ জুন (আইএএনএস): আফগানিস্তানের পাকতিকা, পাকতিয়া ও কুনার প্রদেশের বেসামরিক এলাকায় পাকিস্তানের সেনাবাহিনী ফের বিমান হামলা চালিয়েছে…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top