News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Yogi Adityanath : সমাজবাদী পার্টি সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে, দেশের নিরাপত্তা নিয়ে খেলছে: যোগী আদিত্যনাথ
Image

Yogi Adityanath : সমাজবাদী পার্টি সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে, দেশের নিরাপত্তা নিয়ে খেলছে: যোগী আদিত্যনাথ

লখিমপুর খেরি (উত্তরপ্রদেশ), ২০ ফেব্রুয়ারি (হি.স.) : সমাজবাদী পার্টি সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে, আর দেশের নিরাপত্তা নিয়ে খেলছে বলে সমাজবাদী পার্টির উপর তীব্র আক্রমণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার লখিমপুর খেরির নিঘাসন ও ধৌরহারা বিধানসভা কেন্দ্রে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে আদিত্যনাথ বলেন, আহমেদাবাদ আদালত বিস্ফোরণ মামলায় ৩৮ জন সন্ত্রাসবাদীকে সাজা দিয়েছে। এতে যাদের শাস্তি হয়েছে, দোষী সাব্যস্ত ব্যক্তিদের মধ্যে একজন সমাজবাদী পার্টির একজন ব্যক্তি। আমি অখিলেশ যাদবকে জিজ্ঞাসা করতে চাই কেন অখিলেশ এই বিষয়ে তার ব্যাখ্যা দেননি। তারা সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। কেন তারা দেশের নিরাপত্তা নিয়ে খেলছে। যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে তাদের কি মানুষ ভোট দেবে বলে তিনি উপস্থিত জনগণকে প্রশ্ন করেন।

সমাজবাদী পার্টির আগের সরকারকে নিন্দা করে মুখ্যমন্ত্রী তাদের সরকারের করা কাজগুলি আরও বিশদভাবে বর্ণনা করেন। তিনি বলেন, “ডাবল ইঞ্জিন বিজেপি সরকারের অধীনে লোকেরা বিভিন্ন জিনিসের সঙ্গে প্রতি মাসে ডাবল রেশন পাচ্ছেন। কিন্তু আগের সরকার তারা মানুষকে অনাহারে মরতে ছেড়ে দিত।
আগে উত্তরপ্রদেশে শুধুমাত্র সাইফাই মহোৎসব অনুষ্ঠিত হত। সেই উৎসবে রঙ বা আবেগ ছিল না। আজ উত্তরপ্রদেশে উৎসব মানে অযোধ্যার দীপাবলি উৎসব, মথুরা-বৃন্দাবনের রঙ্গোৎসব, কাশীর দেব দীপাবলি এবং প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।

তিনি আরও বলেন, আমরা সবাইকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দিয়েছি। যারা ভ্যাকসিন সম্পর্কে ভুল ধারণা ছড়াচ্ছিল এবং বলছিলেন যে ভ্যাকসিনটি মোদী এবং বিজেপির ভ্যাকসিন। কিন্তু একই ভ্যাকসিন সবার জীবন বাঁচিয়েছে। যখন ভ্যাকসিন জীবন বাঁচাচ্ছে, তা মোদীর ভ্যাকসিন হোক বা বিজেপি। ভ্যাকসিনের পাশাপাশি, আপনারা সবাই প্রতি মাসে বিনামূল্যে রেশন পাচ্ছেন। বিজেপি সরকার লখিমপুর খেরির কাছে একটি মেডিকেল কলেজও তৈরি করা করবে।

Releated Posts

তামিলনাড়ুতে বিজয়ের ঐতিহাসিক উত্থান, স্টালিনের চমকপ্রদ পরাজয়; অভিনন্দনের ঝড় বিভিন্ন মহল থেকে 

অমরাবতী/চেন্নাই, ৪ মে (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভিনেতা-রাজনীতিক বিজয়-এর দল তামিলাগা ভেত্ত্রি কাজগম (টিভিকে)-এর অভূতপূর্ব সাফল্যের পর দেশজুড়ে…

ByByNews Desk May 4, 2026

গণনার দিনে কলকাতায় বিজয় উৎসবে নিষেধাজ্ঞা, আইন-শৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ পুলিশের

কলকাতা, ৪ মে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনার দিনে শহরে আইন-শৃঙ্খলা বজায় রাখতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। সোমবার…

ByByNews Desk May 4, 2026

গুজরাত উপনির্বাচন: উমরেঠে বিজেপির বড় জয়, ৩০ হাজারের বেশি ভোটে জিতলেন হর্ষদ পারমার

আনন্দ, ৪ মে: গুজরাতের উমরেঠ বিধানসভা আসনের উপনির্বাচনে বড় জয় পেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের প্রার্থী হর্ষদ…

ByByNews Desk May 4, 2026

কর্নাটক উপনির্বাচন: বাগলকোটে কংগ্রেসের বড় জয়, দাভানাগেরে সাউথে হাড্ডাহাড্ডি লড়াই

বেঙ্গালুরু, ৪ মে: কর্নাটকের বাগলকোট বিধানসভা আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেল কংগ্রেস। চূড়ান্ত গণনা শেষে কংগ্রেস প্রার্থী…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top