News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid19 : দেশের দৈনিক করোনা আক্রান্ত ২০ হাজারেরও নিচে, একদিনে বেড়েছে মৃত্যু সংখ্যা
Image

Covid19 : দেশের দৈনিক করোনা আক্রান্ত ২০ হাজারেরও নিচে, একদিনে বেড়েছে মৃত্যু সংখ্যা

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): টিকাকরণ এবং সচেতনতার সুফল পাচ্ছে ভারত। দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা নেমে এল ১৯,৯৬৮ জন। একেবারে তলানিতে দেশের দৈনিক পজিটিভিটি রেট। তবে, এসব স্বস্তির মধ্যেও রয়েছে চিন্তার খবর। হঠাৎ করেই এদিন ঊর্ধ্বমুখী দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯৬৮ জন। যা গতকালের তুলনায় অনেকটাই কম। এই মুহূর্তে ভারতে করোনার পজিটিভিটি রেট ১.৬৮ শতাংশ। এই পজিটিভিটি রেটও আগের দিনের থেকে বেশ খানিকটা কম। বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়ে সংক্রমণ গত কয়েক সপ্তাহের তুলনায় কমলেও এখনও চিন্তায় রাখছে দেশের মৃত্যুহার। ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৬৭৩ জন। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১১ হাজার ৯০৩ জন।
গত ২৪ ঘণ্টায় অ্যাকটিভ কেস কমেছে ২৯ হাজারের বেশি। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে শক্তি জোগাচ্ছে করোনাজয়ীরা। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ২০ লক্ষ ৮৬ হাজার ৩৮৩ জন। সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭৫ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন ৩০ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১১ লক্ষ ৮৭ হাজারের কাছাকাছি মানুষের নমুনা পরীক্ষা হয়েছে।

Releated Posts

সুপ্রিম কোর্টে শিবসেনার নাম-প্রতীক মামলার শুনানির মাঝে মোদির সঙ্গে শিন্দে গোষ্ঠীর বৈঠক নিয়ে প্রশ্ন উদ্ধবের

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে এবং তাঁর গোষ্ঠীর সাংসদদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দিল্লিতে বৈঠক…

ByByNews Desk Aug 8, 2026

‘নিজের ভাষায় মানুষের কথা শুনতে হবে’, ন্যায়বিচার ব্যবস্থাকে আরও জনমুখী করার বার্তা প্রধান বিচারপতির

ইন্দোর, ৮ আগস্ট (আইএএনএস): আরও অন্তর্ভুক্তিমূলক ও জনকেন্দ্রিক ন্যায়বিচার ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানালেন ভারতের প্রধান বিচারপতি বিচারপতি…

ByByNews Desk Aug 8, 2026

বেঙ্গালুরুতে অবৈধ অভিবাসীদের খুঁজতে পুলিশের ‘অপারেশন মুক্তা’ অভিযান

বেঙ্গালুরু, ৮ আগস্ট (আইএএনএস): বেঙ্গালুরু শহরের বিভিন্ন এলাকায় বসবাসকারী কথিত অবৈধ অভিবাসীদের চিহ্নিত ও শনাক্ত করতে শনিবার বিশেষ…

ByByNews Desk Aug 8, 2026

চাম্বায় ১০০ ফুট গভীর খাদে বাস পড়ে হিমাচলে মৃত ৭, আহত ১১

শিমলা, ৮ আগস্ট (আইএএনএস): হিমাচল প্রদেশের চাম্বা জেলায় শনিবার ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং ১১…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top