News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Amit Shah: সপা ও বসপা-কে তোপ অমিতের, জানতে চাইলেন ১৫ বছরে দুই দল কী করেছে
Image

Amit Shah: সপা ও বসপা-কে তোপ অমিতের, জানতে চাইলেন ১৫ বছরে দুই দল কী করেছে

বান্দা (উত্তর প্রদেশ), ১৯ ফেব্রুয়ারি (হি.স.): সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। এই দুই দলের কাছে তিনি জানতে চাইলেন, বিগত ১৫ বছরে তাঁরা উত্তর প্রদেশে শাসন করেছে, বুন্দেলখণ্ডের জল সংকটের জন্য কী তাঁরা করেছে? তিনি বলেন, নরেন্দ্র মোদীর সরকার বুন্দেলখন্ডকে জল সংকট থেকে বাঁচাতে অনেক পরিকল্পনা নিয়ে এসেছেন। শনিবার উত্তর প্রদেশের বান্দার টিন্ডওয়ারিতে নির্বাচনী জনসভা করেন অমিত শাহ। তিনি দাবি করেন, প্রথম ও দ্বিতীয় দফাতেই সপা ও বসপা সাফ হয়ে গিয়েছে। প্রথম ও দ্বিতীয় দফায় ৩০০ আসনের বিজেপি সরকারের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ হয়েছে।

অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী মোদী যে প্রকল্পের ভুমিপুজো করেন সেই প্রকল্পের উদ্বোধনও নিজে করেন। উত্তর প্রদেশে কিছু সেচ প্রকল্প ছিল যেগুলি আমার জন্মের আগেই শুরু হয়েছিল। কিন্তু শেষ করা যায়নি। মোদী সরকার এবং যোগী সরকার সেগুলি ৫ বছরেই সম্পূর্ণ করেছে।” প্রসঙ্গত, এদিন উত্তর প্রদেশের রাবরেলিতেও জনসভা করেছেন অমিত শাহ।

Releated Posts

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026

দুর্গাপুজোয় সব কমিটি পিছু ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি বছর রাজ্যের সমস্ত কমিউনিটি দুর্গাপুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা…

ByByNews Desk Sep 8, 2026

বিভিন্ন ক্ষেত্রের চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী অধিকারীর

কলকাতা, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দফতরের অধীন চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 7, 2026

বাংলায় আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর সাফল্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) চালুর পর অল্প…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top