News Flash

  • Home
  • খেলা
  • T20: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ দলে ফিরলেন সঞ্জু, বিশ্রামে তিন তারকা
Image

T20: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ দলে ফিরলেন সঞ্জু, বিশ্রামে তিন তারকা

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : প্রত্যাশিত ছিল। তাতে সিলমোহর পড়ল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে বিরাট কোহলি এবং ঋষভ পন্তকে বিশ্রাম দেওয়া হল। তারইমধ্যে দলে ফিরলেন সঞ্জু স্যামসন। তবে তাঁকে বিকল্প উইকেটকিপার হিসেবে দলে নেওয়া হয়েছে বলে জানিয়ে দিলেন নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা। বিরাট কোহলি, ঋষভ পন্ত এবং শার্দূল ঠাকুরকে বিশ্রাম দিয়েই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের দল ঘোষণা করে দিল বিসিসিআই। দীর্ঘদিন বাদে চোট সারিয়ে দলে ফিরলেন রবীন্দ্র জাদেজা। তবে, জাদেজা ফিরলেও এই সিরিজে কেএল রাহুলকে পাচ্ছে না দল। সদ্য ঘোষিত ১৮ সদস্যের ভারতীয় দলের সবচেয়ে বড় চমকের নাম অবশ্য সঞ্জু স্যামসন। আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক দীর্ঘদিন বাদে জাতীয় দলে ফিরলেন। এর আগে যে কয়েকটি সুযোগ তিনি পেয়েছিলেন, তাতে বিশেষ সুবিধা করে উঠতে পারেননি তিনি। বিরাট, রাহুলদের অনুপস্থিতিতে যদি সঞ্জু প্রথম একাদশে সুযোগ পান, তাহলে সেটা নিজেকে প্রমাণ করার সুবর্ণ সুযোগ হতে চলেছে তাঁর জন্য। স্যামসন ছাড়া সেভাবে চমক ভারতীয় দলে নেই। পন্তের অনুপস্থিটিতে উইকেটরক্ষকের ভূমিকায় থাকবেন ঈশান কিষান। বিরাট কোহলির অনুপস্থিতিতে তিন নম্বরে ব্যাট করতে পারেন তিনি। সেক্ষেত্রে ওপেনার হিসাবে সুযোগ পাবেন দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা ঋতুরাজ গায়কোয়াড়। রাহুল, রোহিতদের অনুপস্থিতিতে প্রথম একাদশে ঢুকে যাবেন আবার বুমরাহ ফিরে আসায় পেস বিভাগে তাঁর পাশে কে সুযোগ পাবেন, সেটাও লক্ষনীয় বিষয় হতে চলেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের ভারতীয় দল: রোহিত শর্মা, রুতরাজ গায়কোয়াড়, ইশান কিষান, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, বেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হার্ষাল প্যাটেল, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব এবং আবেশ খান।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top