News Flash

  • Home
  • দেশ
  • Arrested: গরুপাচার মামলা : এবার এনামুল হককে গ্রেফতার করল ইডি
Image

Arrested: গরুপাচার মামলা : এবার এনামুল হককে গ্রেফতার করল ইডি

কলকাতা ও নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): গরুপাচার মামলায় এবার এনামুল হককে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সিবিআইয়ের পর এনামুলকে গ্রেফতার করল ইডি। দিল্লিতে ইডি-র সদর দফতরে জেরার পর গ্রেফতার করা হয়েছেন এনামুলকে। সূত্রের খবর, এনামুলকে জেরা করার পর ‘গরুপাচারের তদন্তে উঠে এসেছে একাধিক প্রভাবশালীর নাম’। সূত্রের খবর, শনিবারই তাকে দিল্লির একটি আদলতে পেশ করা হবে।

উল্লেখ্য, গরু পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২০ সালে এনামুলকে গ্রেফতার করেছিল সিবিআই। তারপর থেকে প্রায় দু’বছর ধরে জেলবন্দি ছিল সে। তারপর গত জানুয়ারি মাসে এনামুলের জামিনের আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। গরু পাচার কাণ্ডের জট খুলতে সক্রিয়তা বাড়িয়েছিল সিবিআই। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সিবিআইয়ের পেশ করা চার্জশিটে চক্রের মূল পাণ্ডা এনামুল হক, বিএসএফ আধিকারিক সতীশ কুমার, গুলাম মুস্তফা ও আনারুল শেখ-সহ সাতজনের নাম ছিল। বন্ধ খামে বিচারক জয়শ্রী বন্দ্যোপাধায়ের এজলাসে অভিযোগপত্র পেশ করেন সিবিআইয়ের আইনজীবী। তা গ্রহণ করেন বিচারক।

Releated Posts

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top