News Flash

  • Home
  • প্রধান খবর
  • J P Nadda: বিজেপি আর একটি সুযোগ পেলেই আর্থিকভাবে শীর্ষে পৌঁছবে উত্তর প্রদেশ : জে পি নাড্ডা
Image

J P Nadda: বিজেপি আর একটি সুযোগ পেলেই আর্থিকভাবে শীর্ষে পৌঁছবে উত্তর প্রদেশ : জে পি নাড্ডা

অযোধ্যা, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): বিজেপি-কে আরও একটি সুযোগ দিন, আর্থিকভাবে দেশের মধ্যে এক নম্বরে পৌঁছে যাবে উত্তর প্রদেশ। শুক্রবার উত্তর প্রদেশের অযোধ্যা জেলার ফতেহগঞ্জের জনসভা থেকে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। নাড্ডা এদিন বলেছেন, “যোগীজির সরকার উত্তর প্রদেশকে অর্থনৈতিকভাবে সাত নম্বর থেকে দুই নম্বরে নিয়ে এসেছেন। বিজেপিকে আর একটা সুযোগ দিতে হবে, অর্থনৈতিকভাবে উত্তর প্রদেশ হবে এক নম্বর।” উত্তর প্রদেশের স্বাস্থ্য পরিকাঠামো সম্পর্কে নাড্ডা বলেছেন, “২০১৪ সালের আগে উত্তর প্রদেশে মাত্র ১৫টি মেডিকেল কলেজ ছিল। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর প্রদেশ ৫৯টি মেডিকেল কলেজ পেয়েছে।” নাড্ডার কথায়, “অযোধ্যায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হচ্ছে। বিশ্বের যে কোনও প্রান্ত থেকে অযোধ্যায় পৌঁছে রামলাল্লার দর্শন করতে পারবেন। মোদীজি এই সুবিধা দিচ্ছেন।”

সমাজবাদী পার্টির হয়ে প্রবীণ সাংসদ মুলায়ম সিং যাদবের প্রচার নিয়ে অখিলেশ যাদবকে আক্রমণ করেছেন নাড্ডা। তিনি বলেছেন, “বৃহস্পতিবার অখিলেশ তাঁর শ্রদ্ধেয় বাবাকে নিজের নির্বাচনী এলাকায় নিয়ে গিয়েছিলেন। বোঝাই যাচ্ছে অখিলেশ এখন উত্তর প্রদেশ নয়, শুধুমাত্র নিজের বিধানসভার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। নেতাজিকে নিয়ে যাওয়ার অর্থ হল সমাজবাদী পার্টির মাটি আলগা হয়ে গিয়েছে।” অখিলেশকে আক্রমণ করে নাড্ডা বলেছেন, “এখন তাঁরা বলছেন ১০ তারিকের অপেক্ষা করুন। পুলিশ বাহিনীর প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই ভাষা, এটা পুলিশ বাহিনীর মনোবল নষ্ট করার কাজ করছে।”

Releated Posts

সীমান্ত ইস্যুতে ভারত-চীন গভীর আলোচনা চালিয়ে যাবে, জানাল বেজিং

বেজিং, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর আলোচনা’ অব্যাহত রাখবে বলে জানাল বেজিং। দুই…

ByBySandeep Biswas Aug 24, 2026

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ, বিজেপি সরকারের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): অন্নপূর্ণা ভান্ডার আর্থিক সহায়তা প্রকল্পের মাসিক ভাতা পেতে দেরি হওয়ার অভিযোগে রাজ্যজুড়ে মহিলাদের বিক্ষোভের…

ByBySandeep Biswas Aug 24, 2026

৫ সেপ্টেম্বর দিল্লিতে শান্তিপূর্ণ মিছিলের ডাক সিজেপি-র, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): কেন্দ্র সরকার গত ২৫ জুলাই তরুণদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি, এই অভিযোগ তুলে…

ByBySandeep Biswas Aug 24, 2026

ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’, বৈঠকে তাই ভারতের ‘সতর্ক অবস্থান’: সরকারি আধিকারিক

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’-এর কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top