News Flash

  • Home
  • খেলা
  • Cricket : শূন্য রানে আউট মনোজ-অনুষ্টুপ সহ ৫ জন, মাত্র ৮৮ রানে গুটিয়ে গেল বাংলা
Image

Cricket : শূন্য রানে আউট মনোজ-অনুষ্টুপ সহ ৫ জন, মাত্র ৮৮ রানে গুটিয়ে গেল বাংলা

কটক, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : বরোদাকে ১৮১ রানে অল-আউট করার সুযোগ কাজে লাগাতে পারল না বাংলা। রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই শূন্য রানে আউট হলেন মনোজ তিওয়ারি ও অনুষ্টুপ মজুমদার সহ দলের মোট ৫ জন ব্যাটসম্যান। বরোদার বিরুদ্ধে মাত্র ৮৮ রানে গুটিয়ে গেল অভিমন্যু ঈশ্বরনদের ইনিংস । ফলে রঞ্জি ট্রফির এলিট বি-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পিছিয়ে পড়লেন অভিমন্যু ঈশ্বরনরা।

কটকে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয়েছিল বরোদাকে। প্রথম দিনেই বরোদার প্রথম ইনিংস সস্তায় গুটিয়ে যায়। তারা ৫৪.২ ওভারে অল-আউট হয়। মিতেশ প্যাটেল ৬৬, কেদার দেবধর ৩১ ও ভার্গব ভট্ট অপরাজিত ৩০ রান করেন। বাংলার হয়ে প্রথম ইনিংসে ইশান পোড়েল ৪টি, মুকেশ কুমার ৩টি, আকাশ দীপ ২টি ও শাহবাজ আহমেদ ১টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে বাংলা প্রথম দিনের খেলা শেষ করে ১৩ ওভারে ১ উইকেটের বিনিময়ে ২৪ রান তুলে। সুদীপ ঘরামি ১১ ও সুদীপ চট্টোপাধ্যায় ৯ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে তার পর থেকে ব্যাট করতে নেমে কার্যত ধসে পড়ে বাংলার প্রথম ইনিংস। বাংলা ৩৪.৩ ওভারে অল-আউট হয়ে যায় মাত্র ৮৮ রানে। সুতরাং, দ্বিতীয় দিনে ২১.৩ ওভারে বাংলা মাত্র ৬৪ রান তুলে ৯টি উইকেট হারায়।

দলের হয়ে সব থেকে বেশি রান করেন সুদীপ ঘরামি ও কেরিয়ারের প্রথম রঞ্জি ম্যাচ খেলতে নামা অভিষেক পোড়েল। দু’জনেই ২১ রান করে যোগদান রাখেন দলের ইনিংসে। শাহবাজ আহমেদ করেন ২০ রান। এছাড়া সুদীপ চট্টোপাধ্যায় ১১, ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ৯ ও ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরন ৪ রান করেন। শূন্য রানে আউট হন মনোজ তিওয়ারি ও অনুষ্টুপ মজুমদার।খাতা খুলতে পারেননি বাংলার মোট ৫ জন ব্যাটসম্যান। আকাশ দীপ ও মুকেশ কুমার উভয়েই শূন্য রানে সাজঘরে ফিরেছেন। ইশান পোড়েল অপরাজিত থাকেন শূন্য রানে।সুতরাং, মাত্র ১৮১ রান করেও বরোদা প্রথম ইনিংসের নিরিখে ৯৩ রানের লিড পেয়ে যায়। অতীত শেঠ ৪৪ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। ১৫ রানে ৩ উইকেট নেন মেরিওয়ালা।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top