News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Arvind Kejriwal: কেজরির বিরুদ্ধে টাকা নিয়ে টিকিট বিলির প্রমাণ দেবেন প্রাক্তন আপ নেতা
Image

Arvind Kejriwal: কেজরির বিরুদ্ধে টাকা নিয়ে টিকিট বিলির প্রমাণ দেবেন প্রাক্তন আপ নেতা

চণ্ডীগড়, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : পঞ্জাবে ঠিক ভোটের মুখেই বিপাকে আম আদমি পার্টি। দলের প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে টাকা নিয়ে টিকিট বিলির বিস্ফোরক অভিযোগ তুললেন দলেরই এক প্রাক্তন নেতা। অভিযোগের স্বপক্ষে প্রমাণ দেওয়ার জন্য ওই আপ নেতা বৃহস্পতিবার দুপুরে চণ্ডীগড় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনও ডেকেছেন। ওই অভিযোগ ঘিরে আম আদমি পার্টির অন্দরে তোলপাড় শুরু হয়েছে। যদিও কেজরিওয়াল বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ।

আর মাত্র দু’দিন বাদেই পঞ্জাবে বিধানসভা ভোট। পঞ্জাবের ভোটে বিজেপি নেতারা কংগ্রেস এবং আপকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাহুল গান্ধী এবং অরবিন্দ কেজরিওয়ালকে বিঁধতে ছাড়ছেন না।
বিভিন্ন প্রাক নির্বাচনী সমীক্ষায় এবার আপকে পঞ্জাবে এগিয়ে রাখা হয়েছে। এই আবহে আপের অভ্যন্তরীণ কোন্দলকে কাজে লাগানোর সুযোগ ছাড়তে নারাজ বিজেপি এবং অন্য রাজনৈতিক দল। আপের ওই প্রাক্তন জেলা সভাপতি কেজরিওয়ালের বিরুদ্ধে কী তথ্য প্রমাণ হাজির করেন, তা জানার জন্য উৎসুক হয়ে রয়েছে রাজনৈতিক মহল।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top