News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Unidentified body : বিলোনিয়ায় রেল লাইনে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার
Image

Unidentified body : বিলোনিয়ায় রেল লাইনে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার

বিলোনিয়া, ১৬ ফেব্রুয়ারি : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় মঙ্গলবার রাতে সোনাইছড়ি পাড়া এলাকা থেকে রেল লাইনে পড়ে থাকা একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে স্থানীয় জনগণ রেল লাইনের মধ্যে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।


খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। রেললাইন থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিলোনিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। আবার একটি অংশের মতে হয়তো রেল থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত মৃতদেহটি শনাক্ত করা যায়নি।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top