বিলোনীয়া, ১৬ ফেব্রুয়ারী৷৷ বিলোনিয়া আর্য সমাজস্থিত ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন বিকেআই স্কুলের অংকের শিক্ষক বিশ্বজিৎ মজুমদারের বাড়িতে প্রকাশ্যে দিনের বেলায় সংঘটিত হয় দূঃসাহসিক চুরি৷ বিশ্বজিৎ মজুমদারের স্ত্রীও একজন শিক্ষিকা৷ বিশ্বজিৎ মজুমদার সকালবেলা ছেলেকে নিয়ে আগরতলা মেডিকেল কলেজে ভর্তির জন্য গেছেন এবং স্ত্রী রয়েছেন স্কুলে৷ এমতাবস্থায় বাড়ির লোকজনের অনুপস্থিতিতে বাউন্ডারি ওয়াল টপকিয়ে জানালা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে চার ভরি স্বর্ণালঙ্কার সহ দুদিন আগে ব্যাংক থেকে ছেলেকে মেডিকেলে ভর্তি করানোর জন্য তোলা আলমারিতে রাখা প্রায় দেড় লক্ষাধিক টাকা চুরি করে পালিয়ে যেতে সক্ষম হয় চোর৷ দিন দুপুরে বিলোনিয়া পৌর সভার শহরের উপকণ্ঠে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় জনমনে৷ পুলিশ ঘটনাস্থল পর্যবেক্ষণ করার পর চুরির মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Thief : বিলোনীয়ায় দিনদুপুরে বাড়িতে ঢুকে চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
Tags:
Releated Posts
বাইপাস সড়কের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র, সাত দিনের মধ্যে অস্থায়ী সংস্কারের নির্দেশ
আগরতলা, ১৮ জুন : আগরতলা বর্ডার গোলচক্কর থেকে জয়পুর পর্যন্ত সড়কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার এলাকাটি পরিদর্শন…
নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ
আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…
ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…
সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন
আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…

















