News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Rape : মুখে চাপা দিয়ে তুলি নিয়ে তিন সন্তানের জননীকে ধর্ষণ, গ্রেপ্তার প্রতিবেশী যুবক
Image

Rape : মুখে চাপা দিয়ে তুলি নিয়ে তিন সন্তানের জননীকে ধর্ষণ, গ্রেপ্তার প্রতিবেশী যুবক

ধর্মনগর, ১৬ ফেব্রুয়ারী৷৷ এবার ধর্ষণের শিকার তিন সন্তানের জননী৷ আটক অভিযুক্ত৷ অভিযুক্ত যুবক ধর্মনগর থানাধীন শ্রীপুর গ্রামের বিনয় শব্দকর৷


পুলিশ সূত্রে জানা গেছে, গত তেরো ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যাবেলা বাড়ির পাশে দোকানে যাবার পথে তিন সন্তানের এক জননীকে পথ আটকে ধরে ধর্মনগর থানাধীন শ্রীপুর গ্রামের বাসিন্দা বিনয় শব্দকর(৩৬)৷ তারপর মহিলার মুখ চেপে রাস্তার পাশের জঙ্গলে নিয়ে বলপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ৷ সেখানে তার লালসা চরিতার্থ করে অভিযুক্ত যুবক পালিয়ে যায়৷ পরবর্তীতে মহিলা বাড়িতে ফিরে আসলেও ভয়ে পরিবারের কাউকে জানায়নি৷ অবশেষে সকল ভয়-ভীতি উপেক্ষা করে পরিবার সহযোগে বুধবার বিকেলে ধর্মনগর মহিলা থানায় ধর্ষণের মামলা রুজু করে ওই মহিলা৷


ধর্মনগর মহিলা থানার পুলিশ লিখিত অভিযোগ পেয়ে ভারতীয় দণ্ডবিধির ৩৪১/৩৭৬ ধারায় মামলা রুজু করে অভিযুক্ত ধর্ষণকারী বিনয় শব্দকরকে শ্রীপুর এলাকা থেকে গ্রেফতার করে৷ বর্তমানে ধৃত যুবক মহিলা থানার হেফাজতে রয়েছে৷ আগামীকাল ধৃতকে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করবে মহিলা থানার পুলিশ৷ এদিকে গোটা শ্রীপুর এলাকা জুড়ে জোরালো দাবি উঠছে তদন্তক্রমে অভিযুক্ত ধর্ষণকারীকে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা হোক৷

Releated Posts

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026

আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অভিযোগে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অনিয়মের অভিযোগের…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top