News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dead Body : বাড়ির পাশের পরিত্যক্ত ঘরে উদ্ধার নিখোঁজ নাবালিকার ঝুলন্ত মৃতদেহ
Image

Dead Body : বাড়ির পাশের পরিত্যক্ত ঘরে উদ্ধার নিখোঁজ নাবালিকার ঝুলন্ত মৃতদেহ

কদমতলা, ১৬ ফেব্রুয়ারী৷৷ দুদিন নিখোঁজের পর অবশেষে বাড়ির পাশের পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার এক নাবালিকার ঝুলন্ত মৃতদেহ৷ মৃত নাবালিকার নাম শিউলি নাথ৷ মৃত নাবালিকা সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিল৷ পরিবারের দাবি, পরিকল্পিত ভাবে তাঁকে হত্যা করা হয়েছে৷ ঘটনাটি সংঘটিত হয়েছে কদমতলা থানাধীন বামুনিয়া এলাকায়৷


জানা গেছে, উত্তর জেলার কদমতলা থানাধীন সরলা গ্রামের এক নং ওয়ার্ডের বামুনিয়া এলাকার বাসিন্দা ইরেশ নাথ কর্ম সূত্রে বাড়িতে থাকেন না৷ গত সোমবার ইরেশ নাথ কর্মস্থল থেকে বামুনিয়ার নিজ বাড়িতে আসেন৷ কিন্তু আশ্চর্যজনকভাবে সোমবার দুপুর একটা নাগাদ গৃহস্থের সর্বকনিষ্ঠ মেয়ে শিউলি নাথ (১৭) বাড়ি থেকে বেড়িয়ে গেলে আর ফিরে আসেনি৷ অনেক খোঁজাখুঁজির পর মেয়েকে না পেয়ে বাবা কদমতলা থানায় একটি নিখোঁজের মামলা দায়ের করেন৷


দুদিন নিখোঁজের পর আজ দুপুর দুটো নাগাদ নিখোঁজ নাবালিকার ছোট ভাই বাড়ির পাশে রানী বালা নাথের একটি পরিত্যক্ত ঘরে বোনকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়৷ তখন চিৎকার দিলে পরিবারের লোকজন ছুটে এসে দেখতে পায় শিউলি নাথের মৃতদেহ ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় রয়েছে৷ খবর দেওয়া হয় কদমতলা থানায়৷ কদমতলা থানার পুলিশ অকুস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কদমতলা হাসপাতালের মর্গে নিয়ে আসে৷


হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ময়নাতদন্তের পর মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ এদিকে মৃত নাবালিকার পরিবারের দাবি, শিউলি এভাবে আত্মহত্যা করতে পারে না৷ তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে৷ পরিবারের লোকজনরা দাবি জানান, পুলিশ প্রশাসন সুষ্ঠু তদন্ত ক্রমে উক্ত ঘটনার আসল রহস্য উন্মোচন করুক৷ এদিকে কদমতলা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷ এখন দেখার বিষয় কদমতলা থানার পুলিশ কি ভূমিকা গ্রহণ করে৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top