News Flash

  • Home
  • ত্রিপুরা
  • AMC Metting : পুর নিগমের প্রথম কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত, ওয়ার্ড ভিত্তিক সমস্যা সমাধানে আলোচনা
Image

AMC Metting : পুর নিগমের প্রথম কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত, ওয়ার্ড ভিত্তিক সমস্যা সমাধানে আলোচনা

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি : আজ পুর নিগমের প্রথম কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পৌরোহিত্য করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিনের বৈঠকে পুর নিগমের মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলর, পৌরনিগমের কার্যনির্বাহী অফিসার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকগণ। বৈঠকে পুরনিগম এলাকার প্রতিটি ওয়ার্ড এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।


মূলত, প্রতিটি ওয়ার্ড এলাকার সমস্যা সমাধানের লক্ষ্যে বর্তমান পুর প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে সে লক্ষ্যেই কাউন্সিলরদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক সম্পর্কে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, বর্তমানে পুর নিগমের বিভিন্ন এলাকায় কী কী প্রকল্পের কাজ চলেছে, কাজের অগ্রগতি কতটুকু সেসব বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়েছে। বিগত আমলের যেসব কাজ অর্ধসমাপ্ত রয়েছে সে সমস্ত কাজ অবিলম্বে সম্পন্ন করার ওপরও বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়েছে।
মেয়র বলেন, পুর নাগরিকদের আরো উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে বর্তমান পুর পরিষদ কাজ করতে বদ্ধপরিকর সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রতিটি ওয়ার্ডের সমস্যা সম্পর্কে অবগত হওয়া হচ্ছে। পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় সমস্যা ভিন্ন ভিন্ন। স্বাভাবিক কারণেই সেইসব সমস্যা গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও আশ্বস্ত করেছেন পুর নিগমের মেয়র।

Releated Posts

বাইপাস সড়কের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র, সাত দিনের মধ্যে অস্থায়ী সংস্কারের নির্দেশ

আগরতলা, ১৮ জুন : আগরতলা বর্ডার গোলচক্কর থেকে জয়পুর পর্যন্ত  সড়কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার এলাকাটি পরিদর্শন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ

আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…

ByByReshmi Debnath Jun 19, 2026

ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…

ByByReshmi Debnath Jun 19, 2026

সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন

আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top