News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: সন্ত রবিদাস জয়ন্তীতে প্রার্থনা প্রধানমন্ত্রীর, অংশ নিলেন কীর্তনেও
Image

Narendra Modi: সন্ত রবিদাস জয়ন্তীতে প্রার্থনা প্রধানমন্ত্রীর, অংশ নিলেন কীর্তনেও

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): সন্ত রবিদাস জয়ন্তীতে প্রার্থনায় অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে দিল্লির করোল বাগের শ্রী গুরু রবিদাস বিশ্রাম ধাম মন্দিরে প্রার্থনা ও কীর্তনে অংশ নেন প্রধানমন্ত্রী। শুধু প্রার্থনায় অংশ নেওয়াই নয়, ভক্তদের সঙ্গে ঝুমঝুমি বাজিয়ে কীর্তনেও যোগ দেন প্রধানমন্ত্রী। প্রথমে একটি সবুজ রঙের ঝুমঝুমি নিজে খানিক ক্ষণ বাজান মোদী। তার পর বাকিদের বুঝিয়ে দিলেন কী ভাবে ছন্দে ছন্দে তা বাজাতে হয়। এর পরই মোদীর বাজনার তালে তালে কীর্তন চলতে থাকে।

এ দিন সকালে করোল বাগের শ্রী গুরু রবিদাস বিশ্রাম ধাম মন্দিরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী টুইট করে জানান, তাঁর সরকার কী ভাবে সন্ত রবিদাসের দেখানো পথে চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। গুরু রবিদাসের জন্মবার্ষিকীতে এদিন দেশবাসীকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।

Releated Posts

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top