News Flash

  • Home
  • মুখ্য খবর
  • BJP Join : মজলিশপুরে ফের সুশান্তে আস্থা বামপন্থীদের
Image

BJP Join : মজলিশপুরে ফের সুশান্তে আস্থা বামপন্থীদের

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি : ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মজলিশপুর বিধানসভা কেন্দ্রে সিপিআই(এম) দলে ভাঙন অব্যাহত। বুধবার পড়ন্ত বিকেলে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণনগর পঞ্চায়েতের ৯টি পরিবারের ২১ জন ভোটার  সিপিআইএম(এম) দল ছেড়ে  বিজেপিতে যোগ দিলেন। সিপিআই(এম) দলের প্রতি আস্থা হারিয়ে তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন। এই দলবদলের মাধ্যমে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী তাঁর বিরোধী বামেদের বুঝিয়ে দিলেন তাঁর বিধানসভা কেন্দ্রে বামেরা অপরিহার্য নয়। এদিন এক ঢিলে দুই পাখি মারলেন তিনি। দলবদলও করা হয়েছে, শিক্ষাও দেওয়া হল বিরোধীদের।


গত চার বছরে রাজ্য সরকার ক্ষমতায় থাকাকালীন সাধারণ মানুষের উন্নয়নে কি কি কাজ করেছে তা তুলে ধরতে নিজের বিধানসভা কেন্দ্র মজলিশপুরে  মন্ত্রী সুশান্ত চৌধুরী নানা কর্মসূচী হাতে নিয়েছেন। সেই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতা–কর্মীরা তাঁর নেতৃত্ব ও কাজকর্মের প্রতি আস্থা জানিয়ে যোগদান করে চলেছেন। এবারও তার ব্যতিক্রম হল না বলে মনে করা হচ্ছে। ২০১৮ সালের  বিধানসভা  নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই মজলিশপুর বিধানসভা কেন্দ্রে সিপিআই(এম) দলে ভাঙন শুরু হয়ে যায়। রোজই দেখা যাচ্ছে সিপিআই(এম) দল ছেড়ে শয়ে শয়ে কর্মী–সমর্থক থেকে শুরু করে নেতারা বিজেপিতে যোগ দিচ্ছেন। আর তাতে এই বিধানসভা কেন্দ্রে বিরোধী দলগুলোর  সংগঠন দুর্বল হয়ে পড়ছে বলে মনে করছেন রাজনৈতিক কুশীলবরা। স্থানীয় নেতৃত্বদের সাথে শলা-পরামর্শ অনুযায়ী বাছাই করে স্বচ্ছ ইমেজের কর্মীদের দলে নেওয়া হচ্ছে।


দলত্যাগীদের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে সিপিআই(এম) দলের সক্রিয় কর্মী হিসেবে কাজ করলেও যোগ্য সম্মান পাননি। এজন্যই বিজেপিতে যোগ দিয়েছেন ৷ দলত্যাগীদের অভিযোগ, বিগত সরকারের আমলে সিপিআই(এম) দলের নেতারা ব্যাপকভাবে স্বজনপোষণ ও দুর্নীতি করতেন। কোনো রকম উন্নয়নমূলক কাজ হতো না গোটা এলাকায়। দুর্নীতি এবং গুন্ডা রাজ চলতো মজলিশপুর বিধানসভা কেন্দ্রে।


মজলিশপুর কেন্দ্রের বিধায়ক সুশান্ত চৌধুরীর অনুপ্রেরণায় তাঁরা রাজ্যের  উন্নয়নযজ্ঞে শামিল হতে চান। মজলিশপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, বিধায়ক সুশান্ত চৌধুরীর হাতকে শক্তিশালী করতে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। তাদের বক্তব্য, বর্তমান বিধায়ক দলমত নির্বিশেষে এলাকার  মানুষের উন্নয়ন করে চলেছেন।  মজলিশপুর বিধানসভা কেন্দ্রের  গ্রামগঞ্জের সকল মানুষ বর্তমান সরকারের উন্নয়নের সুফল পাচ্ছেন। তাই বর্তমান সরকারের উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতেই তাঁরা সিপিআই(এম) ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন।


এদিন দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানিয়ে বিধায়ক সুশান্ত চৌধুরী  বলেন, মানুষ  বুঝতে পারছে যে সিপিআই(এম) ও কংগ্রেসের মিতালী বা পরিযায়ী পাখী তৃণমূল কংগ্রেস  মানুষের সমস্যা মেটাতে পারবে না। তাই মানুষ বিজেপি  দলের প্রতিই আস্থা রাখছেন। সাধারণ মানুষ বুঝতে পারছেন “সবকা সাথ সবকা বিকাশ” তত্ত্বের মাধ্যমে  বর্তমানে রাজ্যের মানুষের সমস্যা দূর করতে পারবে একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার। আজকের এই যোগদান সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি দলের সদর গ্রামীণ জেলার সভাপতি অসিত রায়, মজলিশপুর মন্ডলের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক।

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top