News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : অসম-ত্রিপুরা সীমান্তে আটক প্রায় পঞ্চাশ লক্ষ টাকার নেশাজাতীয় কফ সিরাপ, গ্রেফতার দুই
Image

Arrested : অসম-ত্রিপুরা সীমান্তে আটক প্রায় পঞ্চাশ লক্ষ টাকার নেশাজাতীয় কফ সিরাপ, গ্রেফতার দুই

চুড়াইবাড়ি, ১৬ ফেব্রুয়ারী৷৷ অসম থেকে আগরতলায় পাচারের মুখে ফের দফায় দফায় তল্লাশি চালিয়ে একটি লরির ভিতর থেকে পঞ্চাশ লক্ষ টাকার নেশা জাতিয় কফ সিরাফ উদ্ধার করল অসমের চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের পুলিশ৷ উক্ত অভিযানে গাড়ির চালক ও সহচালককেও আটক করেছে পুলিশ৷


ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কলকাতা থেকে আগরতলাগামি ইউপি ২৫ডিটি৯২৯৩ নম্বরের একটি ছয় চাকার লরিতে তল্লাশি চালিয়ে হার্ডওয়ার সামগ্রীর আড়াল থেকে একত্রিশ প্যাকেটে নয় হাজার সাতশ পঞ্চাশ বোতল ফেন্সিডিল উদ্ধার করে অসম পুলিশ৷ সাথে আটক করা হয় লরি চালক এবং সহ চালককে৷ ধৃতদের নাম যথাক্রমে অর্জুনকুমার সাহানি ও সঞ্জয় চৌধূরী৷ এ মর্মে গেইট ইনচার্জ নিরঞ্জন দাস জানান যে তিনি সোমবার মাঝরাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত দফায় দফায় তিনটি লরি থেকে প্রায় সতেরো হাজার বোতল নেশার কফ সিরাফ জব্দ করা হয়েছে৷ তবে মঙ্গলবার বিকেলের উদ্ধারকৃত ফেন্সিডিলের কালোবাজারি মূল্য পঞ্চাশ লক্ষ টাকা৷ সাথে ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নেওয়া হয়েছে৷ ধৃতদের বুধবার মেডিক্যল চেকআপের পর করিমগঞ্জ সিজেএম আদালতে সোপর্দ করা হয়৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top