News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Deputation of INTUC : ৯ দফা দাবিতে শ্রম দফতরে ডেপুটেশন আইএনটিইউসির
Image

Deputation of INTUC : ৯ দফা দাবিতে শ্রম দফতরে ডেপুটেশন আইএনটিইউসির

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি : আইএনটিইউসির পক্ষ থেকে বুধবার আগরতলায় শ্রম দফতরের কার্যালয়ে ৯ দফা দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ডেপুটেশন প্রদানকালে 8 সদস্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি বিপ্লব রায়।
ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নয় দফা দাবি বিশ্লেষণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। দাবিগুলি সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতা বিপ্লব রায় বলেন, বর্তমান সরকারের আমলে শ্রমিকরা নানা সমস্যায় জর্জরিত। শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য বহুবার দাবি জানানো সত্ত্বেও এসব সমস্যার সমাধান করা হচ্ছে না। সে কারণে বাধ্য হয়েই শ্রম দফতরের কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।


সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আট ঘন্টার অধিক সময় শ্রমিকদের কাজ করতে হলে অতিরিক্ত মজুরি মিটিয়ে দিতে হবে, প্রত্যেক শ্রমিককে বিপিএল কার্ড প্রদান করতে হবে, শ্রমিকদের সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করতে হবে। অবিলম্বে এসব দাবি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে শ্রমিক সংগঠন বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানানো হয়েছে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top