News Flash

  • Home
  • প্রধান খবর
  • Amit Shah: সমগ্র দেশের জওয়ানদের অনুপ্রেরণা দিল্লি পুলিশ : অমিত শাহ
Image

Amit Shah: সমগ্র দেশের জওয়ানদের অনুপ্রেরণা দিল্লি পুলিশ : অমিত শাহ

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): কোভিড-মহামারী ও দিল্লি হিংসার সময় দিল্লি পুলিশের কাজের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “দিল্লি পুলিশ শুধুমাত্র কোভিড মহামারীর সময় অসাধারণ কাজই করেনি, সমগ্র দেশে পুলিশ জওয়ানদের জন্য একটি অনুপ্রেরণা। এই সময়ের মধ্যেই বেশ কয়েকটি সন্ত্রাসী ঘটনাকেও ব্যর্থ করেছে।” বুধবার সকালে দিল্লি পুলিশের ৭৫ তম স্থাপনা দিবসের কুচকাওয়াজে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি পুলিশের জওয়ানদের হাতে পদক তুলে দেওয়ার পাশাপাশি একটি স্মারক ডাক টিকিটও প্রকাশ করেছেন তিনি।

পরে নিজের বক্তৃতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “কোভিড মহামারী ও দিল্লি দাঙ্গার সময় দিল্লি পুলিশ যে ভূমিকা পালন করেছিল, সেই জন্য অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে দাঙ্গার সুষ্ঠু ও কঠোর তদন্ত করার জন্য।” অমিত শাহ আরও বলেছেন, “দিল্লি পুলিশের উচিত আগামী ৫ বছরের জন্য একটি রোডম্যাপ প্রস্তুত করা, ২৫ বছরের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে।” এদিন স্থাপনা দিবসে দিল্লি পুলিশের কমিশনার রাকেশ আস্থানা বলেছেন, “দিল্লি পুলিশের কাছে মহিলাদের নিরাপত্তা সবচেয়ে বেশি অগ্রাধিকার৷ আমাদের লক্ষ্য হল ২০২৫ সালের মধ্যে মহিলা পুলিশ কর্মীদের অংশগ্রহণ এক চতুর্থাংশ বৃদ্ধি করা।”

Releated Posts

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top