News Flash

  • Home
  • বিনোদন
  • Akshay Kumar: পুলওয়ামা জঙ্গি হানার ৩ বছর, শহিদদের শ্রদ্ধা অক্ষয় কুমারের
Image

Akshay Kumar: পুলওয়ামা জঙ্গি হানার ৩ বছর, শহিদদের শ্রদ্ধা অক্ষয় কুমারের

মুম্বই, ১৪ ফেব্রুয়ারি (হি. স.) : ঠিক ৩ বছর আগে এদিনেই পুলওয়ামায় শহিদ হয়েছিলেন একাধিক জওয়ান। সেই বীভৎস ঘটনা যেন এখনও কাঁটা দেয় ভারতীয়দের শরীরে। পুরনো ক্ষতকে সঙ্গে নিয়েই সামাজিক মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন অক্ষয়কুমার। টুইট করে তিনি লিখলেন, ”পুলওয়ামায় শহিদ হওয়া সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাই। দেশের জন্য যাঁরা নিজেদের প্রাণ দিয়েছেন, তাঁদেরকে কখনওই ভুলব না। তাঁদের পরিবারের প্রতি সমব্যথী। দেশের জন্য তাঁদের আত্মত্যাগকে সম্মান জানাই।”

১৪ ফেব্রুয়ারি, ২০১৯ রক্তাক্ত হয়েছিল ভূস্বর্গ। পুলওয়ামার অবন্তীপুরায় ৪৪ নম্বর জাতীয় সড়কে বিস্ফোরক বোঝাই গাড়ি ধাক্কা মেরেছিল সিআরপিএফ জওয়ানদের বাসে। ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় ৪০ জন জওয়ানের। জইশ-ই-মহম্মদের জঙ্গি আদিল আহমেদ দার জম্মু-শ্রীনগর হাইওয়ের উপর গাড়ি নিয়ে সোজা ধাক্কা মেরেছিল সিআরপিএফ জওয়ানদের বাসে। ঘটনার তদন্তে নেমে ফরেনসিক বিশেষজ্ঞরা জানান, প্রায় ২৫ কেজি প্লাস্টিক বিস্ফোরক ব্যবহার হয়েছিল।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top