News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Amit Shah : পঞ্জাব নির্বাচন: অমৃতসরের বাল্মীকি মন্দির ও দুর্গিয়ানা মন্দিরে প্রার্থনা অমিত শাহ-র
Image

Amit Shah : পঞ্জাব নির্বাচন: অমৃতসরের বাল্মীকি মন্দির ও দুর্গিয়ানা মন্দিরে প্রার্থনা অমিত শাহ-র

অমৃতসর, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার অমৃতসরের বাল্মীকি মন্দির এবং দুর্গিয়ানা মন্দিরে প্রার্থনা করেন।

স্থানীয় রঞ্জিত অ্যাভিনিউতে একটি সমাবেশে ভাষণ দেন তিনি। এর আগে তিনি লুধিয়ানা এবং পাতিয়ালায় জনসভায় ভাষণ দেন।
এদিকে, মথুরার বিজেপি সাংসদ, হেমা মালিনী, কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী এবং আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালও আজ রাজ্যে প্রচার করেছেন।

প্রসঙ্গত, আগামী ২০ ফেব্রুয়ারি পঞ্জাব বিধানসভা নির্বাচন এবং ১০ মার্চ ভোট গণনা হবে। রাজ্যের ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৭৭টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল এবং ১০ বছর ধরে ক্ষমতায় থাকা শিরোমণি অকালি-বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top