News Flash

  • Home
  • দিনের খবর
  • Closed : ১৪-২১ ফেব্রুয়ারি বন্ধ থাকবে সন্তোষপুর রোডের একাংশ, পাটুলি হয়ে চলবে বাস
Image

Closed : ১৪-২১ ফেব্রুয়ারি বন্ধ থাকবে সন্তোষপুর রোডের একাংশ, পাটুলি হয়ে চলবে বাস

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): নতুন ম্যানহোল নির্মাণ ও নিকাশি সংস্কারের জন্য সন্তোষপুর রোড আংশিক বন্ধ থাকবে। ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার সকাল ছ’টা থেকে আগামী ২১ ফেব্রুয়ারি সকাল ছ’টা পর্যন্ত এই রাস্তাটি বন্ধ থাকবে। এই সময়কালে এই রুটে চলাচলকারী এসি-৯, এস-৯, এম ডব্লু-১, সন্তোষপুর বিবাদী-বাগ মিনিবাস, ১এ, ১বি মতো বাস ঘুরপথে চলবে।

যে কোনও বড়-মাঝারি যানবাহন এই নির্মাণ কাজ চলার সময় সন্তোষপুর রোড হয়ে চলতে পারবে না। কলকাতা ট্রাফিক পুলিশ ইতিমধ্যেই জানিয়েছে, এই সংস্কারের কাজ চলার সময় এসি-৯, এস-৯ , এম ডব্লু -১, সন্তোষপুর বিবাদী-বাগ মিনিবাস অজয়নগর-সন্তোষপুরের বদলে হাইল্যান্ড পার্ক, পাটুলি, ৪৫ বাসস্ট্যান্ড, রাজা এস সি মল্লিক রোড হয়ে যাতায়াত করবে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top