News Flash

  • Home
  • প্রধান খবর
  • Death : মধ্যপ্রদেশে নির্মীয়মান সুড়ঙ্গ থেকে উদ্ধার ৭ শ্রমিক, দু’জন এখনও আটকে
Image

Death : মধ্যপ্রদেশে নির্মীয়মান সুড়ঙ্গ থেকে উদ্ধার ৭ শ্রমিক, দু’জন এখনও আটকে

কাতনি (মধ্যপ্রদেশ), ১৩ ফেব্রুয়ারি (হি.স.): দীর্ঘ পরিশ্রমের পর মধ্যপ্রদেশের কাতনি জেলায় নির্মীয়মান সুড়ঙ্গ থেকে উদ্ধার করা সম্ভব হল ৭ জন শ্রমিককে, তবে রবিবার সকাল পর্যন্ত দু’জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার গভীর রাতে কাতনি জেলার স্লেমানাবাদে, বার্গি ভূগর্ভস্থ খালের একটি নির্মীয়মান সুড়ঙ্গের ভিতরে আটকে পড়েন ৯ জন শ্রমিক। মধ্যপ্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) রাজেশ রাজোরা জানিয়েছেন, ৯ জনের মধ্যে ৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও দু’জন আটকে রয়েছেন।

অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) রাজেশ রাজোরা জানিয়েছেন, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম ও অন্যান্য উদ্ধারকারী দল দু’জনের খোঁজ চালাচ্ছে। ভোপাল থেকে গোটা উদ্ধারকাজের দিকে নজর রাখছেন তিনি। আটকে থাকা শ্রমিকরা মাঝেমধ্যে সাড়া দিচ্ছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনিও প্রতিনিয়ত খবর রাখছেন।

Releated Posts

সীমান্ত ইস্যুতে ভারত-চীন গভীর আলোচনা চালিয়ে যাবে, জানাল বেজিং

বেজিং, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর আলোচনা’ অব্যাহত রাখবে বলে জানাল বেজিং। দুই…

ByBySandeep Biswas Aug 24, 2026

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ, বিজেপি সরকারের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): অন্নপূর্ণা ভান্ডার আর্থিক সহায়তা প্রকল্পের মাসিক ভাতা পেতে দেরি হওয়ার অভিযোগে রাজ্যজুড়ে মহিলাদের বিক্ষোভের…

ByBySandeep Biswas Aug 24, 2026

৫ সেপ্টেম্বর দিল্লিতে শান্তিপূর্ণ মিছিলের ডাক সিজেপি-র, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): কেন্দ্র সরকার গত ২৫ জুলাই তরুণদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি, এই অভিযোগ তুলে…

ByBySandeep Biswas Aug 24, 2026

ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’, বৈঠকে তাই ভারতের ‘সতর্ক অবস্থান’: সরকারি আধিকারিক

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’-এর কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top