News Flash

  • Home
  • প্রধান খবর
  • TMC : তৃণমূলে যোগ দিলেন অর্জুনের আত্মীয় সুনীল সিং ও সৌরভ সিং
Image

TMC : তৃণমূলে যোগ দিলেন অর্জুনের আত্মীয় সুনীল সিং ও সৌরভ সিং

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : জল্পনায় অবসান ঘটিয়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ভগ্নিপতি তথা নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং, ভাইপো সৌরভ সিং ও ভাগ্নে আদিত্য সিং। রবিবার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন তাঁরা।

বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপির অন্দরে ভাঙন চলছে। পুরভোটের আগেও পরিস্থিতি বদলায়নি। বেশ কিছুদিন ধরেই বেসুরো ছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ভগ্নিপতি সুনীল সিং-সহ পরিবারের বেশ কয়েকজন। দিনকয়েক আগে তাঁকে নিরাপত্তাও দিতে চেয়েছিল রাজ্য সরকার। যদিও সেই সময় তিনি নিরাপত্তা ফিরিয়ে দেন বলেই শোনা যায়। আসন্ন পুরভোটে গারুলিয়ায় বিজেপি প্রার্থী ছিলেন তিনি। শনিবার প্রার্থীপদও প্রত্যাহার করেন সুনীল সিং। বিজেপির সঙ্গে সম্পর্কে ইতি টানেন।
একা সুনীল সিংই নন, শনিবার তাঁর ছেলে আদিত্য সিংও বিজেপি ছাড়েন। অর্জুন সিংয়ের ভাইপো সৌরভের সিদ্ধান্তও একই। তিনি এবার ভাটপাড়া পুরসভায় বিধায়ক পদে নির্বাচনের টিকিটও পেয়েছিলেন। তবে শেষ মুহূর্তে প্রার্থীপদ প্রত্যাহার করেন সৌরভও। এই দলত্যাগ স্বাভাবিকভাবেই এই তিনজনের পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল।

রবিবার দুপুরে জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নেন তাঁরা। এরপরই জানিয়েছেন, দলের নির্দেশ মতোই কাজ করবেন তাঁরা। সুনীল সিং বলেন, “আমি তৃণমূলের সঙ্গে গদ্দারি করেছিলাম। বিজেপিতে গিয়েছিলাম কিন্তু সেখানে শান্তিতে ছিলাম না। তাই মূল স্রোতে ফিরে এলাম।”

Releated Posts

সীমান্ত ইস্যুতে ভারত-চীন গভীর আলোচনা চালিয়ে যাবে, জানাল বেজিং

বেজিং, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর আলোচনা’ অব্যাহত রাখবে বলে জানাল বেজিং। দুই…

ByBySandeep Biswas Aug 24, 2026

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ, বিজেপি সরকারের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): অন্নপূর্ণা ভান্ডার আর্থিক সহায়তা প্রকল্পের মাসিক ভাতা পেতে দেরি হওয়ার অভিযোগে রাজ্যজুড়ে মহিলাদের বিক্ষোভের…

ByBySandeep Biswas Aug 24, 2026

৫ সেপ্টেম্বর দিল্লিতে শান্তিপূর্ণ মিছিলের ডাক সিজেপি-র, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): কেন্দ্র সরকার গত ২৫ জুলাই তরুণদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি, এই অভিযোগ তুলে…

ByBySandeep Biswas Aug 24, 2026

ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’, বৈঠকে তাই ভারতের ‘সতর্ক অবস্থান’: সরকারি আধিকারিক

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’-এর কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top