News Flash

  • Home
  • দিনের খবর
  • Priyanka Gandhi: বিজেপিকে তোপ প্রিয়াঙ্কার, বললেন সবাই নিজেদের উন্নয়ন নিয়েই ভাবছেন
Image

Priyanka Gandhi: বিজেপিকে তোপ প্রিয়াঙ্কার, বললেন সবাই নিজেদের উন্নয়ন নিয়েই ভাবছেন

খাতিমা (উত্তরাখণ্ড), ১২ ফেব্রুয়ারি (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। শনিবার উত্তরাখণ্ডের খাতিমার জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে প্রিয়াঙ্কা বলেছেন, “একজন রাজনৈতিক নেতার সবচেয়ে বড় কর্তব্য কি? মানুষের সেবা, কেন্দ্র উন্নয়ন। বর্তমানে সমস্ত বিজেপি নেতা, আপনাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী-শুধুমাত্র নিজেদের উন্নয়নের কথা ভাবছেন। কেউ আপনাদের কথা ভাবছে না।”

প্রধানমন্ত্রীকে আক্রমণ করে প্রিয়াঙ্কা বলেছেন, “বর্তমানে দু’জন শিল্পপতির জন্য সমগ্র দেশের নীতি চলছে, যাঁরা প্রধানমন্ত্রীর বন্ধু। বাজেটে দরিদ্র, কৃষক, মধ্যবিত্ত, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য কিছুই থাকে না, তাঁরাই তো দেশের মেরুদণ্ড।” প্রিয়াঙ্কা আরও বলেছেন, “এখানে মাইগ্রেশন বেশি। এমনটা কেন হয়? যখন রাজ্যে চাকরি তৈরি হয় না। আপনাদের রাজ্যে সমস্ত কিছু আছে – হিমালয়, প্রকৃতি, পর্যটনের সুযোগ – কিন্তু কোনও কর্মসংস্থান নেই। চাকরির জন্য মানুষ এখান থেকে অন্যত্র পাড়ি জমাচ্ছেন।”

Releated Posts

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top