News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: দেবভূমির দেবত্ব সুরক্ষিত করবে বিজেপি, স্বনির্ভর হবে উত্তরাখণ্ড : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: দেবভূমির দেবত্ব সুরক্ষিত করবে বিজেপি, স্বনির্ভর হবে উত্তরাখণ্ড : প্রধানমন্ত্রী

রুদ্রপুর, ১২ ফেব্রুয়ারি (হি.স.): বিজেপি সরকারকে আরও পাঁচ বছর দিন, আমরা উত্তরাখণ্ডকে স্বনির্ভর করতে কাজ করব। শনিবার উত্তরাখণ্ডের রুদ্রপুর থেকে উত্তরাখণ্ডের জনগণের কাছে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেছেন, বিজেপি দেবভূমি উত্তরাখণ্ডের দেবত্ব সুরক্ষিত করবে। উত্তরাখণ্ডে খোলা হবে নতুন মেডিকেল কলেজ ও ডিগ্রি কলেজ। এদিন রুদ্রপুরের জনসভা থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী। মোদী বলেছেন, কংগ্রেসীরা বলে ভারত একটি রাষ্ট্রই নয়। যারা ভারতকে দেশ মনে করে না, দেশের চেতনাকে অপমান করে, দেশের জন্য শহীদ হওয়া বীরদের অপমান করে, তাঁরা উত্তরাখণ্ডকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে।” কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেছেন, “উত্তরাখণ্ডে যখন কংগ্রেসের সরকার ছিল, তখন মানি অর্ডারের রাজনীতি চলত। আমি আপনাদের বলতে এসেছি যে, এই পাঁচ বছরে আমরা উত্তরাখণ্ডের উন্নয়নের ভিত্তি স্থাপনের কাজ করেছি, বিজেপি সরকারকে আরও পাঁচ বছর দিন, আমরা উত্তরাখণ্ডকে স্বনির্ভর করতে কাজ করব।”

উত্তরাখণ্ডে ভোট-প্রচারে মোদী বলেন, “আমাদের সরকার কোভিদ -১৯-এর সময় বিনামূল্যে রেশন এবং অন্যান্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দরিদ্রদের সহায়তা প্রদান করেছে। কংগ্রেস যদি রাজ্য শাসন করত, তাহলে দুর্নীতি হত।” প্রধানমন্ত্রী আরও বলেন, “ভারত এক, এই দেশ এক…কংগ্রেস বলছে কোনও দেশই নেই। কংগ্রেস ভারতকে একটি দেশ (রাষ্ট্র) ভাবতেও প্রস্তুত নয়। বিজেপি দেবভূমি উত্তরাখণ্ডের দেবত্ব সুরক্ষিত করবে।” উত্তরাখণ্ডে সড়ক, রোপওয়ে যোগাযোগ বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, উত্তরাখণ্ডে খোলা হবে নতুন মেডিকেল কলেজ ও ডিগ্রি কলেজ।

Releated Posts

সীমান্ত ইস্যুতে ভারত-চীন গভীর আলোচনা চালিয়ে যাবে, জানাল বেজিং

বেজিং, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর আলোচনা’ অব্যাহত রাখবে বলে জানাল বেজিং। দুই…

ByBySandeep Biswas Aug 24, 2026

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ, বিজেপি সরকারের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): অন্নপূর্ণা ভান্ডার আর্থিক সহায়তা প্রকল্পের মাসিক ভাতা পেতে দেরি হওয়ার অভিযোগে রাজ্যজুড়ে মহিলাদের বিক্ষোভের…

ByBySandeep Biswas Aug 24, 2026

৫ সেপ্টেম্বর দিল্লিতে শান্তিপূর্ণ মিছিলের ডাক সিজেপি-র, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): কেন্দ্র সরকার গত ২৫ জুলাই তরুণদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি, এই অভিযোগ তুলে…

ByBySandeep Biswas Aug 24, 2026

ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’, বৈঠকে তাই ভারতের ‘সতর্ক অবস্থান’: সরকারি আধিকারিক

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’-এর কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top