News Flash

  • Home
  • প্রধান খবর
  • Arrested : কাশ্মীরে আল-বদর মডিউল ফাঁস, সোপোরে পুলিশের জালে চার সন্ত্রাসবাদী
Image

Arrested : কাশ্মীরে আল-বদর মডিউল ফাঁস, সোপোরে পুলিশের জালে চার সন্ত্রাসবাদী

শ্রীনগর, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : সোপোর পুলিশ নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন আল-বদর হামলার ছক বানচাল করল। সোপোরে বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালানোর পরিকল্পনা ছিল বলে জানা গিয়েছে। পুলিশ চার সন্ত্রাসবাদী এবং তিন সহযোগীকে গ্রেফতার করেছে। সংগঠন আলবদরের একটি সন্ত্রাসী মডিউল ফাঁস করেছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সোপোর পুলিশ ৩২ আরআর এবং ৯২ সিআরপিএফ ব্যাটালিয়নের একটি যৌথ কর্ডন-এন্ড-সার্চ অপারেশন চালায়।
তল্লাশি অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ অপরাধমূলক সামগ্রী সহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা আল-বদরের জন্য গত দুই বছর ধরে কাজ করছে তাদের হ্যান্ডলার পাকিস্তানের বাসিন্দা ইউসুফ বালুসি এবং বর্তমানে পাকিস্তানে অনন্তনাগের বাসিন্দা খুরশিদ। সোপোর পুলিশ জানিয়েছে, তাদের কথার ভিত্তিতে প্রয়াত নাজির আহমেদ ভাটের ছেলে আশরাফ নাজির ভাট সহ গ্রেফতার করা হয়।

Releated Posts

সীমান্ত ইস্যুতে ভারত-চীন গভীর আলোচনা চালিয়ে যাবে, জানাল বেজিং

বেজিং, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর আলোচনা’ অব্যাহত রাখবে বলে জানাল বেজিং। দুই…

ByBySandeep Biswas Aug 24, 2026

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ, বিজেপি সরকারের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): অন্নপূর্ণা ভান্ডার আর্থিক সহায়তা প্রকল্পের মাসিক ভাতা পেতে দেরি হওয়ার অভিযোগে রাজ্যজুড়ে মহিলাদের বিক্ষোভের…

ByBySandeep Biswas Aug 24, 2026

৫ সেপ্টেম্বর দিল্লিতে শান্তিপূর্ণ মিছিলের ডাক সিজেপি-র, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): কেন্দ্র সরকার গত ২৫ জুলাই তরুণদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি, এই অভিযোগ তুলে…

ByBySandeep Biswas Aug 24, 2026

ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’, বৈঠকে তাই ভারতের ‘সতর্ক অবস্থান’: সরকারি আধিকারিক

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’-এর কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top